1. info@golapganjnews24.com : জাহিদ উদ্দিন : জাহিদ উদ্দিন
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে গোলাপগঞ্জে সেনাবাহিনীর সচেতনতামূলক ক্যাম্পেইন ছাত্রদল নেতা আরিফ খানের স্বদেশ প্রত্যাবর্তন, বিমানবন্দরে নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত গোলাপগঞ্জে সেলিম উদ্দিনের সমর্থনে ছাত্রশিবিরের গণসংযোগ অনুষ্ঠিত গোলাপগঞ্জে নানাবাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু স্টারলাইট একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন লন্ডন বাংলা প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটিকে সাংবাদিক ক্যারলের অভিনন্দন গোলাপগঞ্জে জেলা ছাত্রদলকে ধন্যবাদ জানিয়ে পৌর ছাত্রদলের আনন্দ মিছিল গোলাপগঞ্জের লক্ষিপাশায় এক গৃহবধুর মরদেহ উদ্ধার বিয়ানীবাজারে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত

যুক্তরাজ্য প্রবাসী রাহেলের বোনের বাড়িতে ছাত্রলীগ-ছাত্রদলের যৌথ অভিযান

জকিগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪

জকিগঞ্জে রাহেল আহমেদ (২৯) নামের এক যুক্তরাজ্য প্রবাসীর বোনের বাড়িতে হামলা ও তার বোন শান্তা ইসলাম সুমার উপর শারীরিক ভাবে নির্যাতনের অভিযোগ উঠেছে স্থানীয় ছাত্রলীগ ও ছাত্রদলের নেতাকর্মীদের উপর।

জানা গেছে, গোলাপগঞ্জ উপজেলার বাগরখলা গ্রামের (হেতিমগঞ্জ) মৃত মোহাম্মদ নুরুল ইসলামের ছেলে ও সিলেট মহানগর ছাত্রশিবিরের ২৮ নং ওর্য়াডের সাবেক সাধারণ সম্পাদক রাহেল আহমেদ বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছেন।

সাবেক শিবির নেতা রাহেল আহমেদকে পূর্ব শত্রুতার জের ধরে খুঁজছিল কতিপয় ছাত্রদল ও ছাত্রলীগ নেতাকর্মীরা। তারা প্রথমে তার গোলাপগঞ্জস্থ বাড়িতে গিয়ে না পেয়ে গতকাল (৪ সেপ্টেম্বর) তারা তার বোনের বাড়ি জকিগঞ্জ উপজেলার খিলগ্রামে গিয়ে সেখানে তাকে খুঁজতে থাকে। সেখানেও তাকে না পেয়ে তার বোন শান্তা ইসলাম সুমার উপর শারীরিক ভাবে নির্যাতন করেছে তারা।

নির্যাতনের বিষয়টি নিশ্চিত করেছেন তার বোন
শান্তা ইসলাম সুমা। তিনি জানান, একদল সন্ত্রাসী আমাকে জিগ্যেস করে আমার ভাই রাহেলের কথা তখন আমি তাদের বলি সে এখন যুক্তরাজ্যে আছে তখন তারা আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং আমাকে শারীরিক ভাবে নির্যাতন করে চলে যায়। এখন আমি ও আমার পরিবার আতংকের মাঝে আছি। এসময় সন্ত্রাসীরা রাহেলের আরেক প্রবাসী ভাই রুহেল আহমেদকেও খুঁজেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
২০২৪ গোলাপগঞ্জ নিউজ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত