
যুক্তরাজ্যে বসবাসরত থেকেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতের ঘটনায় মামলার আসামী হলেন বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি ও বড়লেখা উপজেলার মোহাম্মদ মিনহাজ কবির (৩২) ।
ভুক্তভোগী মোহাম্মদ মিনহাজ কবির বড়লেখা উপজেলার পকুয়া গ্রামের রফিক উদ্দিনের ছেলে।
জানা যায়, ২০২৪ সালের ৯সেপ্টেম্বর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলার ঘটনায় ছাত্রলীগ নেতা মিনহাজ কবির সহ মোট ৪৬ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ২০/৩০ জনকে আসামী করে এ মামলাটি দায়ের করেন বড়লেখা উপজেলার সাতকরাকান্দি গ্রামের আলাউদ্দিনের ছেলে আবু হাসান (২৮)। এই মামলায় মোহাম্মদ মিনহাজ কবিরকে ১১নং আসামী করা হয়।
জানা যায়, শেখ হাসিনা সরকার পতনের অনেক আগে মোহাম্মদ মিনহাজ কবির বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে পাড়ি জমান। কিন্তু দেশে না থেকেও ২০২৪ সালের ৪ ও ৫ আগস্টের ঘটনায় এই ছাত্রলীগ নেতা আসামী হলেন।
এ ব্যাপারে মামলার বাদী আবু হাসানের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে যুক্তরাজ্যে বসবাসরত মোহাম্মদ মিনহাজ কবির জানান, দেশে না থেকেও গত বছরের ৪আগস্টের ঘটনায় আমাকে আসামী করা হয়েছে। এই মামলা সম্পূর্ণ প্রতিহিংসামুলক। আমি এর তীব্র নিন্দা জানাই।