গোলাপগঞ্জের লক্ষণাবন্দ ইউনিয়নের লক্ষণাবন্দ উত্তরপাড়া গ্রাম থেকে আক্তার হোসেন মাস্টারের ব্যাটারি চালিত অটোরিকশা (টমটম) গত শনিবার চুরি হয়ে যায়। চুরি করে নিয়ে যাওয়ার সময় কয়েকজন টমটম ড্রাইভার তানভীরকে দেখতে পান।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে দুজন টমটম চালক আবারো তানভীরকে দেখে চিনে ফেলেন। এরপর তারা তাকে আটক করেন।
পরে তানভীর জানায়, এই টমটম চুরি করতে তার সাথে গোলাপগঞ্জ উপজেলার নয়াই গ্রামের (বেজ টিলা) সানজিদ আহমদ ও একই ইউনিয়নেফ বখতিয়ার ঘাটের রুবেল ছিল। তারা এই গাড়িটি বিয়ানীবাজার উপজেলার দুভাগ ইউনিয়নের দুভাগ গ্রামে একটি বাড়িতে রেখেছে। এরপর ওইদিন (মঙ্গলবার) রাত ৯টার দিকে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশের সহায়তায় এই গাড়িটি উদ্ধার করা হয়।
আটককৃত চুর তানভীর আহমদ গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের দক্ষিণভাগ ফিশারী পাড়ার ফখরুল ইসলামের ছেলে।