1. info@golapganjnews24.com : জাহিদ উদ্দিন : জাহিদ উদ্দিন
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে গোলাপগঞ্জে সেনাবাহিনীর সচেতনতামূলক ক্যাম্পেইন ছাত্রদল নেতা আরিফ খানের স্বদেশ প্রত্যাবর্তন, বিমানবন্দরে নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত গোলাপগঞ্জে সেলিম উদ্দিনের সমর্থনে ছাত্রশিবিরের গণসংযোগ অনুষ্ঠিত গোলাপগঞ্জে নানাবাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু স্টারলাইট একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন লন্ডন বাংলা প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটিকে সাংবাদিক ক্যারলের অভিনন্দন গোলাপগঞ্জে জেলা ছাত্রদলকে ধন্যবাদ জানিয়ে পৌর ছাত্রদলের আনন্দ মিছিল গোলাপগঞ্জের লক্ষিপাশায় এক গৃহবধুর মরদেহ উদ্ধার বিয়ানীবাজারে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত

গোলাপগঞ্জে অবৈধভাবে টিলাকাটার অভিযোগে দেড় লক্ষ টাকা অর্থদন্ড

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫

গোলাপগঞ্জে অবৈধভাবে টিলাকাটার অভিযোগে মর্তুজা হাসান নামের এক ব্যক্তিকে দেড় লক্ষ টাকার অর্থদন্ড দিয়েছে মোবাইল কোর্ট। বুধবার বিকেল ৩টায় উপজেলার ফুলবাড়ি ইউনিয়নে এ মোবাইল কোর্ট পরিচালনা করেন এক্সিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মিলটন চন্দ্র সরকার।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গোলাপগঞ্জ উপজেলা প্রশাসন জানতে পারেন উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের দক্ষিনপাড়া গ্রামে জনাব মর্তুজা হাসান নামীয় ব্যাক্তি কর্তৃক অবৈধ ভাবে টিলা কাটছেন এমন অভিযোগ পেয়ে মোবাইল কোর্ট পরিচালনা করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এ অবৈধ টিলাকাটার বিরুদ্ধে পরিচালনা করে দেড় লক্ষ টাকা অর্থদন্ড আরোপ করা হয়।

অভিযানে সার্বিক সহযোগিতা করেন গোলাপগঞ্জ থানা পুলিশের একটি টিম।

জরিমানার বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী অফিসার মিলটন চন্দ্র পাল বলেন, পরিবেশ রক্ষা ও সচেতনতা সৃষ্টির লক্ষ্যে গোলাপগঞ্জ উপজেলায় নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
২০২৪ গোলাপগঞ্জ নিউজ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত