1. info@golapganjnews24.com : জাহিদ উদ্দিন : জাহিদ উদ্দিন
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে গোলাপগঞ্জে সেনাবাহিনীর সচেতনতামূলক ক্যাম্পেইন ছাত্রদল নেতা আরিফ খানের স্বদেশ প্রত্যাবর্তন, বিমানবন্দরে নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত গোলাপগঞ্জে সেলিম উদ্দিনের সমর্থনে ছাত্রশিবিরের গণসংযোগ অনুষ্ঠিত গোলাপগঞ্জে নানাবাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু স্টারলাইট একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন লন্ডন বাংলা প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটিকে সাংবাদিক ক্যারলের অভিনন্দন গোলাপগঞ্জে জেলা ছাত্রদলকে ধন্যবাদ জানিয়ে পৌর ছাত্রদলের আনন্দ মিছিল গোলাপগঞ্জের লক্ষিপাশায় এক গৃহবধুর মরদেহ উদ্ধার বিয়ানীবাজারে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত

গাজিনগরীর হত্যাকারীদের গ্রেফতার করে বিচার নিশ্চিত করুন: ছাত্র জমিয়ত ঢাকাদক্ষিণ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫

সুনামগঞ্জ জমিয়তের সহ-সভাপতি মাওলানা মুশতাক আহমদ গাজিনগরী রাহ. কে গুম করে হত্যার প্রতিবাদে ছাত্র জমিয়ত বাংলাদেশ ঢাকাদক্ষিণ ইউ.পি শাখা তাৎক্ষণিক প্রতিবাদ মিছিল ও সভা অনুষ্ঠিত হয়েছে।

বাদ মাগরিব ঢাকাদক্ষিণ বাজার কেন্দ্রীয় মসজিদ থেকে মিছিল শুরু হয়ে বাজারের প্রধান গলি প্রদক্ষিণ করে ঢাকাদক্ষিণ চৌমুহনীতে এসে শেষ হয়।

মিছিল পরবর্তী পথসভায় বক্তারা বলেন, মাওলানা মুশতাক আহমদ রাহ. এর হত্যা একটি সুপরিকল্পিত হত্যাকাণ্ড। এই হত্যাকাণ্ডের মাধ্যমে প্রশাসনিক ব্যর্থতা স্পষ্ট হয়েছে। আমরা দ্রুত তদন্ত করে হত্যাকারীদের গ্রেফতার করে বিচার নিশ্চিত করতে প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি।

ইউনিয়ন ছাত্র জমিয়তের সেক্রেটারি হাফিজ আব্দুল্লাহ ইকরামার সঞ্চালনা ও সভাপতি হাফিজ ইমাদ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই পথসভায় বক্তব্য রাখেন ইউনিয়ন জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা ফয়সল আহমদ, যুগ্ম-সাধারণ সম্পাদক মাওলানা বিলাল আহমদ, যুব জমিয়ত সভাপতি মাওলানা আফজল হোসাইন, সাধারণ সম্পাদক মাওলানা মাহমুদুল হক, জেলা ছাত্র জমিয়তের অর্থ সম্পাদক শেখ আব্দুল্লাহ উসামা, উপজেলা ছাত্র জমিয়তের সহ-সভাপতি আবু সালেহ উসমান, সাধারণ সম্পাদক হাফিজ নাঈম আহমদ, সাংগঠনিক সম্পাদক আহমেদ মাজিদ সহ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
২০২৪ গোলাপগঞ্জ নিউজ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত