1. info@golapganjnews24.com : জাহিদ উদ্দিন : জাহিদ উদ্দিন
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে গোলাপগঞ্জে সেনাবাহিনীর সচেতনতামূলক ক্যাম্পেইন ছাত্রদল নেতা আরিফ খানের স্বদেশ প্রত্যাবর্তন, বিমানবন্দরে নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত গোলাপগঞ্জে সেলিম উদ্দিনের সমর্থনে ছাত্রশিবিরের গণসংযোগ অনুষ্ঠিত গোলাপগঞ্জে নানাবাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু স্টারলাইট একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন লন্ডন বাংলা প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটিকে সাংবাদিক ক্যারলের অভিনন্দন গোলাপগঞ্জে জেলা ছাত্রদলকে ধন্যবাদ জানিয়ে পৌর ছাত্রদলের আনন্দ মিছিল গোলাপগঞ্জের লক্ষিপাশায় এক গৃহবধুর মরদেহ উদ্ধার বিয়ানীবাজারে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত

সিঙ্গার বেকো এখন ঢাকাদক্ষিণে, ফিতা ও কেক কেটে আনুষ্ঠানিক উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ব্যবসা প্রাণকেন্দ্র ঢাকাদক্ষিণ বাজারে মা টেডার্সে সিঙ্গার বেকো এর এসক্লুসিভ আউটলেটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

শনিবার বিকেলে ফিতা ও কেক কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিঙ্গার বেকো এর সিলেট বিভাগের সিনিয়র এসোসিয়েট ম্যানেজার রেজাউল করিম সরকার।
এসময় উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ আব্দুল মুতলিব কমপ্লেক্সের চেয়ারম্যান আনোয়ার আলমগীর, ঢাকাদক্ষিণ স্কুল মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি লুৎফুর রহমান, সিঙ্গার গোলাপগঞ্জ আউটলেটের সত্তাধিকারী ইফতেখার আহমদ আবরি, ম্যানেজার সুলেমান আহমদ, গোলাপগঞ্জ আব্দুল মুতলিব কমপ্লেক্সের পরিচালক আনোয়ার জাহাঙ্গীর, ঢাকাদক্ষিণ বাজারের ব্যবসায়ী মুজিবুর রহমান, মা টেডার্সের পরিচালক আনোয়ার হুমায়ূন, ব্যবসায়ী হেলাল আহমদ, কাবুল আহমদ, মা টেডার্সের ম্যানেজার মুন্না আহমদ, ব্যবসায়ী ফাহিম আহমদ, রাসেল আহমদ, জাহেদ আহমদ প্রমুখ।
সিনিয়র এসোসিয়েট ম্যানেজার রেজাউল করিম সরকার বলেন, আজ ঢাকাদক্ষিণে সিঙ্গার বেকো’র এক্সক্লুসিভ আউটলেট উদ্বোধন করতে পেরে আমি সত্যিই আনন্দিত। সিঙ্গার সবসময়ই মানসম্মত পণ্য ও সেবা দিয়ে দেশের মানুষের আস্থা অর্জন করেছে। এই আউটলেটের মাধ্যমে ঢাকাদক্ষিণ ও আশেপাশের ভোক্তারা আরও দ্রæত ও সহজে আন্তর্জাতিক মানের পণ্য পাবেন। আমাদের লক্ষ্য শুধু ব্যবসা নয়, গ্রাহক সন্তুষ্টি অর্জন। আমি বিশ্বাস করি এই আউটলেট স্থানীয় ব্যবসার পরিবেশকে আরও সমৃদ্ধ করবে।
আনোয়ার আলমগীর বলেন, ঢাকাদক্ষিণ বাজারে সিঙ্গার বেকো’র এক্সক্লুসিভ আউটলেট উদ্বোধন নিঃসন্দেহে ব্যবসায়িক অগ্রগতির এক নতুন ধাপ। আমাদের ঢাকাদক্ষিণে মানসম্মত ব্র্যান্ড আসায় এলাকাবাসী উপকৃত হবে এবং বাজারে আধুনিকতার নতুন দিগন্ত উন্মোচিত হবে। আমি আশা করি সিঙ্গার বেকো শুধু ব্যবসায় নয়, গ্রাহক আস্থা ও সেবার মানেও অগ্রণী ভূমিকা রাখবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
২০২৪ গোলাপগঞ্জ নিউজ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত