1. info@golapganjnews24.com : জাহিদ উদ্দিন : জাহিদ উদ্দিন
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে গোলাপগঞ্জে সেনাবাহিনীর সচেতনতামূলক ক্যাম্পেইন ছাত্রদল নেতা আরিফ খানের স্বদেশ প্রত্যাবর্তন, বিমানবন্দরে নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত গোলাপগঞ্জে সেলিম উদ্দিনের সমর্থনে ছাত্রশিবিরের গণসংযোগ অনুষ্ঠিত গোলাপগঞ্জে নানাবাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু স্টারলাইট একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন লন্ডন বাংলা প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটিকে সাংবাদিক ক্যারলের অভিনন্দন গোলাপগঞ্জে জেলা ছাত্রদলকে ধন্যবাদ জানিয়ে পৌর ছাত্রদলের আনন্দ মিছিল গোলাপগঞ্জের লক্ষিপাশায় এক গৃহবধুর মরদেহ উদ্ধার বিয়ানীবাজারে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত

গোলাপগঞ্জে ঢাকাদক্ষিণ বাজারে জমিয়ত প্রার্থী ফখরুল ইসলামের গণসংযোগ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫

গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ বাজারে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মনোনীত সিলেট-৬ আসনের প্রার্থী হাফিজ মাওলানা ফখরুল ইসলামের সমর্থনে এ গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৫টা থেকে এ গণসংযোগ শুরু হয়।

নেতাকর্মীরা প্রার্থীকে নিয়ে ঢাকাদক্ষিণ বাজারে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের ক্রেতা বিক্রেতাদের কাছে খেজুর গাছের সমর্থন আদায়ে লিফলেট বিতরণ ও কুশল বিনিময় করেন।

গণসংযোগকালে হাফিজ মাওলানা ফখরুল ইসলামের সাথে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ গোলাপগঞ্জ উপজেলা শাখার সভাপতি শায়খ আব্দুল মতিন নাদিয়া, সিনিয়র সহ সভাপতি মুফতি মাহফুজ আহমদ, সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা আলী আহমদ, যুগ্ম সম্পাদক হাফিজ মাওলানা আব্দুল গফফার, সহ সাধারণ মাওলানা ফরিদ আহমদ, মাওলানা ফয়সল আহমদ, ঢাকাদক্ষিণ ইউনিয়ন জমিয়তের সহ সভাপতি মাওলানা শিব্বির আহমদ, অলিউর রহমান, শ্রমিক জমিয়ত জেলা দক্ষিণের সেক্রেটারী ইঞ্জিনিয়ার আব্দুল কাদির জাকির, যুব জমিয়ত উপজেলা শাখার সিনিয়র সহ সভাপতি মাওলানা জামাল আহমদ, সাধারণ সম্পাদক আব্বাস আল মাহমুদ, প্রচার সম্পাদক রশিদ আহমদ, ছাত্র জমিয়ত উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফিজ নাঈম আহমদ, ছাত্র জমিয়ত ঢাকাদক্ষিণ ইউনিয়ন শাখার সভাপতি হাফিজ এমাদ উদ্দিন, সাধারণ সম্পাদক হাফিজ ইকরামা, যুব জমিয়ত নেতা সাকিল আহমদ, ছাত্র জমিয়ত নেতা আফছার আহমদ, সাব্বির আহমদ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
২০২৪ গোলাপগঞ্জ নিউজ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত