1. info@golapganjnews24.com : জাহিদ উদ্দিন : জাহিদ উদ্দিন
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে গোলাপগঞ্জে সেনাবাহিনীর সচেতনতামূলক ক্যাম্পেইন ছাত্রদল নেতা আরিফ খানের স্বদেশ প্রত্যাবর্তন, বিমানবন্দরে নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত গোলাপগঞ্জে সেলিম উদ্দিনের সমর্থনে ছাত্রশিবিরের গণসংযোগ অনুষ্ঠিত গোলাপগঞ্জে নানাবাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু স্টারলাইট একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন লন্ডন বাংলা প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটিকে সাংবাদিক ক্যারলের অভিনন্দন গোলাপগঞ্জে জেলা ছাত্রদলকে ধন্যবাদ জানিয়ে পৌর ছাত্রদলের আনন্দ মিছিল গোলাপগঞ্জের লক্ষিপাশায় এক গৃহবধুর মরদেহ উদ্ধার বিয়ানীবাজারে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত

গোলাপগঞ্জে নানা বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নদীতে পড়ে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫

সিলেটের গোলাপগঞ্জের বুধবারীবাজার ইউনিয়নে নানা বাড়িতে বেড়াতে এসে কুশিয়ারা নদীতে গোসল করতে গিয়ে শাহী রহমান (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৯টার দিকে উপজেলার শরীফগঞ্জ ইউনিয়নের কালার বাজারের পাশে কুশিয়ারা নদীতে তার লাশটি পাওয়া যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন বুধবারীবাজার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-২ আতিকুর রহমান।

নিহত শাহী রহমান বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউনিয়নের টেকই কোনা পাতাড়িপাড়া গ্রামের প্রবাসী শাফি রহমানের ছেলে।

জানা যায়, শাহি রহমান বুধবারীবাজার ইউনিয়নের কালিজুরি গ্রামে নানা বাড়িতে বেড়াতে এসেছিল। গত বৃহস্পতিবার (১১সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে কালিজুরি এলাকায় কুশিয়ারা নদীতে গোসল করতে গিয়ে পানিতে তলিয়ে যায়। এরপর তাকে খুঁজতে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল শুক্রবার দুপুরে এসে নদীতে অনেক খোজাখুজি করেও উদ্ধার করা সম্ভব হয়নি। আজ শনিবার (১৩সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে তার লাশ শরীফগঞ্জ ইউনিয়নের মেহেরপুর কালার বাজারের পাশে কুশিয়ারা নদীতে পাওয়া যায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
২০২৪ গোলাপগঞ্জ নিউজ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত