1. info@golapganjnews24.com : জাহিদ উদ্দিন : জাহিদ উদ্দিন
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে গোলাপগঞ্জে সেনাবাহিনীর সচেতনতামূলক ক্যাম্পেইন ছাত্রদল নেতা আরিফ খানের স্বদেশ প্রত্যাবর্তন, বিমানবন্দরে নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত গোলাপগঞ্জে সেলিম উদ্দিনের সমর্থনে ছাত্রশিবিরের গণসংযোগ অনুষ্ঠিত গোলাপগঞ্জে নানাবাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু স্টারলাইট একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন লন্ডন বাংলা প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটিকে সাংবাদিক ক্যারলের অভিনন্দন গোলাপগঞ্জে জেলা ছাত্রদলকে ধন্যবাদ জানিয়ে পৌর ছাত্রদলের আনন্দ মিছিল গোলাপগঞ্জের লক্ষিপাশায় এক গৃহবধুর মরদেহ উদ্ধার বিয়ানীবাজারে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত

জামায়াত মানুষের জীবন মানোন্নয়নের জন্য, কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে: সেলিম উদ্দিন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগর উত্তরের আমীর ও সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী,গোলাপগঞ্জ-বিয়ানীবাজার উন্নয়ন ফোরামের চেয়ারম্যান মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন,আল্লাহর হক আদায়ের পাশাপাশি বান্দার হক আদায় না করলে দুনিয়ায় শান্তি ও আখারাতে মুক্তি সম্ভব নয়।একজন সমাজকর্মী ও রাজনৈতিক কর্মীর জীবনের উদ্দেশ্য হওয়া উচিত মানবসেবার মাধ্যমে আল্লাহকে খুশি করা। মানুষের ন্যায্য অধিকার আদায়ে অগ্রণী ভূমিকা রাখা।

জামায়াতে ইসলামী এদেশের মানুষের জীবন মানোন্নয়নের জন্য, কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আগামী দিনে যদি জনগণ জামায়াত ইসলামীর হাতে দেশ শাসনের দায়িত্ব অর্পণ করে, ইনশাআল্লাহ দারিদ্র মুক্ত,ক্ষুধামুক্ত বাংলাদেশ উপহার দেয়া সম্ভব হবে।

তিনি আজ শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ,গোলাপগঞ্জ-বিয়ানীবাজার উন্নয়ন ফোরামের উদ্যোগে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।তিনি এজন্য গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারবাসীকে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহবান জানান।
গোলাপগঞ্জ পৌরসভা অডিটোরিয়াম প্রবীণ সমাজসেবী আব্দুস সালাম আজাদের সভাপতিত্বে ও উপজেলা জামায়াতের এ্যসিস্ট্যান্ট সেক্রেটারি এহতেশামুল আলম জাকারিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন,সিলেট জেলা জামায়েত ইসলামীর শুরা ও কর্মপরিষদ সদস্য, গোলাপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাফিজ নজমুল ইসলাম, সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান,গোলাপগঞ্জ পৌর জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর রেহান উদ্দিনে রায়হান।

বক্তব্য গোলাপগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি হাবিবুল্লাহ দস্তগীর, পৌর জামায়াতের সেক্রেটারী কাজী শাহিদুর রহমান, এসিস্ট্যান্ট সেক্রেটারি সেলিম আহমদ,বিশিষ্ট ব্যবসায়ি রাসেল আহমদ,শিক্ষাবিদ মাওলানা আব্দুল কাদির প্রমুখ ।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার ৪০ জন শারীরিক প্রতিবন্ধী ও অসুস্থ নর-নারীর মাঝে হুইল চেয়ার বিতরণ করেন প্রধান অতিথি মোহাম্মদ সেলিম উদ্দিন ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
২০২৪ গোলাপগঞ্জ নিউজ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত