
গোলাপগঞ্জে যুক্তরাজ্য প্রবাসী, গোলাপগঞ্জ উপজেলা যুবদল নেতা জেবরুল আমিনের বাড়িতে আওয়ামী লীগের আমলের পুরনো একটি মামলায় পুলিশ অভিযান চালিয়েছে। সোমবার রাতে গোলাপগঞ্জ মডেল থানার একদল পুলিশ এ তল্লাশি চালায়।
জেবরুল আমিন উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের উপর বারকোট গ্রামের আব্দুল লতিফের ছেলে।
জেবরুল আমিন পরিবারের সদস্যরা জানান, সোমরাতে সবাই যখন ঘুমিয়ে পড়ে তখন একদল পুলিশ তাদের বাড়িতে এসে তল্লাশি চালায় এবং জেবরুল আমিন কোথায় আছেন জানতে চায়। তখন পুুলিশ সদস্যদের কাছে তল্লাশির কারণ জানতে চাইলে তারা জানায়, জেবরুল আমিনের বিরুদ্ধে ২০২৩ সালের বিশেষ ক্ষমতা আইনের দায়েরকৃত পুলিশের দায়েরকৃত একটি মামলার (মামলা নং-১১৯০/২০২৩ইংরেজি) ওয়ারেন্ট রয়েছে৷ দীর্ঘদিন আদালতে হাজিরা না দেওয়ায় তার বিরুদ্ধে আদালত ওয়ারেন্ট জারী করেছেন
এ ব্যাপারে যুবদল নেতা জেবরুল আমিনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলা মামলায় জর্জরিত ছিলাম। ২০২৩ সালের একটি মামলায় দীর্ঘদিন আদালতে হাজিরা না দেওয়ার কারণে আমার বিরুদ্ধে আদালতে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। এজন্য একদল পুলিশ গ্রেপ্তার করতে আমার বাড়িতে এসেছে।