বিএনপি-জামায়াতের ডাকা হরতালে সিলেটের গোলাপগঞ্জে সড়ক অবরোধ করে পিকেটিং করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। রোববার (২৯ অক্টোবর) দুপুর ১টার দিকে উপজেলার সদরর চৌমুহনীতে মিছিল করেন তারা।
গোলাপগঞ্জ পৌর জামায়াতের সেক্রেটারি মোঃ ফজলে রাব্বি চৌধুরীর নেতৃত্বে ছাত্রশিবির ও জামায়াতের অর্ধশতাধিক নেতাকর্মী এই পিকেটিংয়ে অংশ নেন নেতাকর্মীরা। তবে পুলিশ আসার আগেই তারা চলে যান।
এছাড়াও (২৯ অক্টোবর) সকাল ১০টার দিকে দিকে গোলাপগঞ্জের বিভিন্ন সড়ক দখল নিয়ে পিকেটিং করে গোলাপগঞ্জের জামায়াত ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা।