
গোলাপগঞ্জের বুধবারীবাজার ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান আল এমদাদ কলেজের এড হক অনুমোদন করা হয়েছে।
জাতীয় বিশ্ব বিদ্যালয়ের কলেজ পরিদর্শক এক চিঠিতে এ কমিটির অনুমোদন প্রদান করা হয়। কমিটিতে ইঞ্জিনিয়ার মহিউদ্দিন আহমদকে সভাপতি ও জায়দুল ইসলাম শিপুকে বিদ্যোৎসাহী সদস্য করা হয়।
এ চিঠিতে বলা হয়, আগামী ৬ মাসের মধ্যে নিয়মিত কলেজের গভর্নিং গঠনের কার্যক্রম সম্পন্ন করতে হবে।
জায়দুল ইসলাম শিপু বিদ্যোৎসাহী সদস্য মনোনীত হওয়ায় প্রতিষ্ঠানের অধ্যক্ষ, শিক্ষকমণ্ডলী ও এলাকাবাসীর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সকলের সহযোগিতায় প্রতিষ্ঠানের মঙ্গলার্থে আমার নিরলস পরিশ্রম অব্যাহত থাকবে। দোয়া করবেন যেন অর্পিত দায়িত্ব যথাযথ পালন করে যেতে পারি।