1. info@golapganjnews24.com : জাহিদ উদ্দিন : জাহিদ উদ্দিন
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে গোলাপগঞ্জে সেনাবাহিনীর সচেতনতামূলক ক্যাম্পেইন ছাত্রদল নেতা আরিফ খানের স্বদেশ প্রত্যাবর্তন, বিমানবন্দরে নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত গোলাপগঞ্জে সেলিম উদ্দিনের সমর্থনে ছাত্রশিবিরের গণসংযোগ অনুষ্ঠিত গোলাপগঞ্জে নানাবাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু স্টারলাইট একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন লন্ডন বাংলা প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটিকে সাংবাদিক ক্যারলের অভিনন্দন গোলাপগঞ্জে জেলা ছাত্রদলকে ধন্যবাদ জানিয়ে পৌর ছাত্রদলের আনন্দ মিছিল গোলাপগঞ্জের লক্ষিপাশায় এক গৃহবধুর মরদেহ উদ্ধার বিয়ানীবাজারে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত

শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হওয়ায় অধ্যক্ষ মাওলানা আবদুল ফাত্তাহকে সংবর্ধনা প্রদান

নিউজ ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ উপলক্ষে উপজেলা পর্যায়ে দক্ষিণ সুরমা উপজেলায় ২য় বারের মতো শ্রেষ্ঠ প্রতিষ্ঠান (মাদ্রাসা) প্রধান নির্বাচিত হওয়ায় তুরুকখলা ইসলামীয়া বালিকা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আবদুল ফাত্তাহকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার দুপুর ২টায় মাদ্রাসার হল রুমে উপাধ্যক্ষ মাওলানা মো: নুর উদ্দিনের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মো: আক্কাস আলীর পরিচালনায় এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। একই সাথে মাদ্রাসার সহকারী মৌলভী মাওলানা মোশাররফ হোসাইনকে বিধায়ী সংবর্ধনা প্রদান করা হয়।

সংবর্ধিত অতিথি মাওলানা মোহাম্মদ আবদুল ফাত্তাহ তার বক্তব্যে বলেন, আমার এ কৃতিত্ব ব্যক্তিগত নয়। এ কৃতিত্ব প্রতিষ্ঠানের সর্বস্তরের শিক্ষক, শিক্ষার্থী, কমিটি ও এলাকাবাসীর। সকলের সহযোগিতায় এ সুনাম বয়ে আনা সম্ভব হয়েছে। সবধরনের সহযোগিতা থাকলে আগামীতেও আমাদের অর্জন অব্যাহত থাকবে।

এসময় আরো বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন তুরুকখলা ইসলামীয়া বালিকা আলিম মাদ্রাসার ইংরেজি প্রভাষক মো: রুহুল আমীন চৌধুরী, ইসলামের ইতিহাসের প্রভাষক মো: আতাউর রহমান, সিনিয়র শিক্ষক মো: আনিসুজ্জামান খোকন, বিশিষ্ট শিক্ষানুরাগী গিয়াস উদ্দিন, কামাল হোসেন, ফেরদৌসী আক্তার, রাজিয়া সুলতানা, আব্দুল মজিদ, মাওলানা ফখরুল ইসলাম, জামাল উদ্দিন আহমদ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
২০২৪ গোলাপগঞ্জ নিউজ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত