1. info@golapganjnews24.com : জাহিদ উদ্দিন : জাহিদ উদ্দিন
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে গোলাপগঞ্জে সেনাবাহিনীর সচেতনতামূলক ক্যাম্পেইন ছাত্রদল নেতা আরিফ খানের স্বদেশ প্রত্যাবর্তন, বিমানবন্দরে নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত গোলাপগঞ্জে সেলিম উদ্দিনের সমর্থনে ছাত্রশিবিরের গণসংযোগ অনুষ্ঠিত গোলাপগঞ্জে নানাবাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু স্টারলাইট একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন লন্ডন বাংলা প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটিকে সাংবাদিক ক্যারলের অভিনন্দন গোলাপগঞ্জে জেলা ছাত্রদলকে ধন্যবাদ জানিয়ে পৌর ছাত্রদলের আনন্দ মিছিল গোলাপগঞ্জের লক্ষিপাশায় এক গৃহবধুর মরদেহ উদ্ধার বিয়ানীবাজারে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত

মোগলাবাজারে ছিনতাইকালে গোলাপগঞ্জের ৩জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র জব্দ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪

সিলেট মহানগর পুলিশের মোগলাবাজার থানা এলাকায় ছিনতাইকালে গোলাপগঞ্জের ৩ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ছিনতাইকালে ব্যবহৃত দেশীয় অস্ত্র ও একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়।

রোববার (১৩ অক্টোবর) দিবাগত রাত ১২টায় সিলেট সিটি করপোরেশনের ৪০নং ওয়ার্ডের অন্তর্গত মোগলাবাজার থানাধীন শ্রীরামপুর বাইপাস রোড থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এব্যাপারে সোমবার (১৪ অক্টোবর) দুপুরে এএসআই মো. রফিকুল ইসলাম বাদী মোগলাবাজার থানায় একটি মামলা (০৪/১২৬) দায়ের করেছেন। এরপর তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানায়, শ্রীরামপুর বাইপাস রোড হয়ে পারাইরচকগামী গাড়ি থামিয়ে কিছু যুবক ছিনতাইর চেষ্টা করছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অবস্থান করে পুলিশ। এরপর অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে গোলাপগঞ্জ থানার হেতিমগঞ্জ গ্রামের গৌছ মিয়ার ছেলে শাহান আহমদ(২০), হেতিমগঞ্জস্থ হাতিমনগর দক্ষিণ গ্রামের হান্নান মিয়ার ছেলে নাঈম আহমদ(২৫) ও একই এলাকার কায়স্তগ্রামের মাহমদ আলীর ছেলে আবু বক্কর(২২)-কে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের সাথে থাকা ছিনতাই কাজে ব্যবহৃত রড, প্রায় ২ ফুট লম্বা চাকু ও একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়েছে।

তবে ঘটনার সাথে জড়িত সকলেই ছাত্রদল কর্মী বলে স্থানীয় সূত্রে জানা গেছে এবং দলীয় বিভিন্ন অনুষ্ঠানের ছবি থেকে তাদের রাজনৈতিক পরিচয় নিশ্চিত হওয়া গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মোগলাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়সাল আহমেদ জানান, চার জনের একটি সংঘবদ্ধ চক্র ছিনতাই চেষ্টার সাথে জড়িত ছিল। ঘটনাস্থল থেকে তিনজকে গ্রেপ্তার করা হলেও হেতিমগঞ্জ এলাকার রফিপুর (নয়ামসজিদ) গ্রামের ফখরুল ইসলামের ছেলে ছানি আলম(২৫) নামের একজন পালিয়ে গেছে। ধৃত আসামিদের সাথে তাকেও আসামি করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
২০২৪ গোলাপগঞ্জ নিউজ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত