
সিলেটের গোলাপগঞ্জে যুক্তরাজ্য প্রবাসী ও উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাকিল আহমদ তুহিনের বাড়িতে হামলা-ভাঙচুর চালিয়েছে একদল মুখোশধারী। তুহিন উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের নগর গ্রামের আব্দুল লতিফের ছেলে।
রাজনৈতিক বিরোধের জেরে এই হামলা ছাত্রলীগ কর্মীরা চালিয়েছে বলে অভিযোগ শাকিলের পরিবারের। তারা বলেছেন, হাসিনা সরকারের পতনের পর ছাত্রলীগের কর্মীরা এভাবে মুখোশ পরে দেশের বিভিন্ন স্থানে জাতীয়তাবাদী পরিবার ও তাদের সদস্যের উপর চোরাগোপ্তা হামলা চালাচ্ছে। এই ধারাবাহিকতার অংশ হিসেবে এই হামলা।
এসময় মুখোশধারীরা শাকিলের ঘরে ব্যাপক ভাংচুর করে পালিয়ে যায়। এতে তার ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বলে জানিয়েছেন শাকিলের বড় ভাই সজল আহমদ । তিনি বলেন, আমাদের বাড়ি উদ্দেশ্য করে এই হামলা করা হয়েছে। তার দাবি, হামলাকারীরা আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। তারা এখন আতংকের মাঝে রয়েছেন বলে জানিয়েছেন।