যুক্তরাজ্য অবস্থানরত গোলাপগঞ্জের বাসিন্দা সৈয়দ আব্দুল আজিজ মিলাদ'কে গোলাপগঞ্জের একটি মামলায় আসামি করা হয়েছে। তিনি উপজেলার পূর্ব ভাগ রাজপুর (পূর্ব ভাদেশ্বর) এর সৈয়দ আবু আজমলের ছেলে।বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।
জানা যায়, যুক্তরাজ্য প্রবাসী মিলাদ বর্তমান সরকারের কয়েকজন উপদেষ্টা সহ বেশ কয়েকজন কেন্দ্রীয় সমন্বয়কের বিরুদ্ধে ফেসবুকে নানা ধরনের মন্তব্য লিখেন। পাশাপাশি এই সরকারের বিভিন্ন পদক্ষেপের তীব্র সমালোচনা করেন তিনি।
বিষয়টি গোলাপগঞ্জের স্থানীয় বিএনপি নেতাদের চোখে পড়লে, তারা এসব লেখার তীব্র প্রতিক্রিয়া জানান। তারা তাকে সম্প্রতি একটি হামলায় আসামি করেন।
এদিকে, এই মামলা বিষয়টি দুঃখজনক বলে মন্তব্য করেছেন প্রবাসী সৈয়দ আব্দুল আজিজ মিলাদের বাবা সৈয়দ আবু আজমল। তিনি বলেন, আমার ছেলে স্পষ্টবাদী সে সবসময় অন্যায়ের বিরুদ্ধে কথা বলে পরবর্তীতে তার পরিণতি কি হবে এসব সে চিন্তা করে না। সে আগেও ফ্যাসিবাদী হাসিনার বিরুদ্ধে নানা ধরনের পোস্ট ফেসবুকে লেখায় আমাদের বাড়িতে হামলা হয়েছে। তিনি এই মামলা থেকে তার ছেলে মিলাদের নামটি কাটার দাবি জানান।