সিলেটের গোলাপগঞ্জ সদর ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী আবু বক্করের বাড়িতে হামলা-ভাংচুর লুটপাটের ঘটনা ঘটেছে।
শুক্রবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় গোলাপগঞ্জের চৌঘরী গ্রামে এই ঘটনা ঘটে।
সরেজমিন আ'লীগ নেতা আবু বক্করের বাড়িতে গেলে স্থানীয়রা প্রতিবেদককে জানান, সন্ধ্যার সময় হঠাৎ সংঘবদ্ধভাবে ২০/১৫ জন লোক দেশীয় অস্ত্র ও বন্দুক নিয়ে বাড়িতে এসে বিভিন্ন রুমে হামলা চালায় ও নানাভাবে হেনেস্তা অশালীন গালিগালাজ করে ও বাবা-মাকে বলে তাদের ছেলে (আবু বক্কর) দেশের কোথায় লুকিয়ে রেখেছিস বলে হুমকি দেয়। পরে বাড়িতে থাকা বিভিন্ন গুরুত্বপূর্ণ ডকুমেন্ট ও টাকা স্বর্নাঅলংকার নিয়ে যায় তারা।
স্থানীয়রা জানান, আওয়ামীলীগের রাজনীতি করার কারনে রাজনৈতিক প্রতিহিংসায়-বিএনপির-জামাত নেতা কর্মীরা তার বাড়িতে জোরপূর্বক প্রবেশ করে হামলা ও ভাংচুর চালায়। এমনকি এক পর্যায়ে কয়েক রাউন্ড গুলি ছুড়ে হুমকি দিয়ে চলে যায় তারা।
এ বিষয়ে গোলাপগঞ্জ মডেল থানায় অভিযোগ করতে গেলে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম মোল্যা মামলা নিতে নানা টালবাহানা করতে থাকেন। মামলা নিতে অস্বীকৃতি জানান বলে ভুক্তভোগী দাবি করেন।