1. info@golapganjnews24.com : জাহিদ উদ্দিন : জাহিদ উদ্দিন
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে গোলাপগঞ্জে সেনাবাহিনীর সচেতনতামূলক ক্যাম্পেইন ছাত্রদল নেতা আরিফ খানের স্বদেশ প্রত্যাবর্তন, বিমানবন্দরে নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত গোলাপগঞ্জে সেলিম উদ্দিনের সমর্থনে ছাত্রশিবিরের গণসংযোগ অনুষ্ঠিত গোলাপগঞ্জে নানাবাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু স্টারলাইট একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন লন্ডন বাংলা প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটিকে সাংবাদিক ক্যারলের অভিনন্দন গোলাপগঞ্জে জেলা ছাত্রদলকে ধন্যবাদ জানিয়ে পৌর ছাত্রদলের আনন্দ মিছিল গোলাপগঞ্জের লক্ষিপাশায় এক গৃহবধুর মরদেহ উদ্ধার বিয়ানীবাজারে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত

আন্তর্জাতিক জালালাবাদ উৎসব ২০২৫ উপলক্ষে ক্যারল ও দিপককে ফুলেল শুভেচ্ছা

বিজ্ঞপ্তি
  • প্রকাশিত: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫

স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিতব্য গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশনের ৩য় আন্তর্জাতিক জালালাবাদ উৎসব ২০২৫ উপলক্ষে সংগঠনের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আব্দুল মুনিম জাহেদী ক্যারল এবং জয়েন্ট সেক্রেটারি আব্দুল অদুদ দিপক-কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

শনিবার স্থানীয় সময় গভীর রাতে বার্সেলোনায় পৌঁছালে গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সভাপতি মুহিবুর রহমান মুহিব, সেক্রেটারি ময়নুল হক চৌধুরী হেলাল, ক্রয়ডন কাউন্সিলের সাবেক মেয়র কাউন্সিলর শেরওয়ান চৌধুরী, সংগঠনের অন্যতম প্রতিষ্ঠাতা ও ভাইস প্রেসিডেন্ট আবুল কালাম আজাদ ছোটন, ভাইস প্রেসিডেন্ট অলি উদ্দিন শামিম, এবং চীপ ট্রেজারার রফিকুল হায়দারসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ মোহাম্মদ আব্দুল মুনিম জাহেদী ক্যারল ও আব্দুল অদুদ দিপককে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন।

এ সময় উপস্থিত ছিলেন গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন স্পেন শাখার সভাপতি আমিন আলী রফিক, সাধারণ সম্পাদক আব্দুর রহমান সাব্বির, কার্যনির্বাহী কমিটির সদস্য জসিম উদ্দিনসহ অন্যান্য সিনিয়র সদস্য ও প্রবাসী নেতৃবৃন্দ।

অতিথিরা বলেন, “এই উৎসব হবে জালালাবাদবাসীর এক মিলনমেলা, যেখানে প্রবাসী বাংলাদেশিরা একত্রিত হয়ে সংস্কৃতি, ঐতিহ্য ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও মজবুত করবেন।”

নেতৃবৃন্দ জানান, গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশনের আন্তর্জাতিক উৎসব শুধুমাত্র বিনোদনের নয়, এটি প্রবাসীদের ঐক্য, সম্মিলিত শক্তি ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক।

তারা আশা প্রকাশ করেন যে আগত “জালালাবাদ উৎসব ২০২৫” সফলভাবে সম্পন্ন হবে এবং এটি প্রবাসী বাংলাদেশিদের মধ্যে বন্ধুত্ব ও ঐক্যের সেতুবন্ধন তৈরি করবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
২০২৪ গোলাপগঞ্জ নিউজ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত