1. info@golapganjnews24.com : জাহিদ উদ্দিন : জাহিদ উদ্দিন
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে গোলাপগঞ্জে সেনাবাহিনীর সচেতনতামূলক ক্যাম্পেইন ছাত্রদল নেতা আরিফ খানের স্বদেশ প্রত্যাবর্তন, বিমানবন্দরে নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত গোলাপগঞ্জে সেলিম উদ্দিনের সমর্থনে ছাত্রশিবিরের গণসংযোগ অনুষ্ঠিত গোলাপগঞ্জে নানাবাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু স্টারলাইট একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন লন্ডন বাংলা প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটিকে সাংবাদিক ক্যারলের অভিনন্দন গোলাপগঞ্জে জেলা ছাত্রদলকে ধন্যবাদ জানিয়ে পৌর ছাত্রদলের আনন্দ মিছিল গোলাপগঞ্জের লক্ষিপাশায় এক গৃহবধুর মরদেহ উদ্ধার বিয়ানীবাজারে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত

গোলাপগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে ১লক্ষ ১০হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫

সিলেটের গোলাপগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে ২টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১লক্ষ ১০হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার বিকেলে উপজেলার ঢাকাদক্ষিণ বাজারে এ জরিমানা করা হয়।

জানা যায়, উপজেলার ঢাকা দক্ষিণ বাজারে মিতালী ফুডস নামক বেকারিকে গুণগত মান সনদ গ্রহণ ছাড়াই অবৈধভাবে বিএসটিআই স্ট্যান্ডার্ড মার্ক/চিহ্ন ব্যবহার করার অপরাধে ‘বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন, ২০১৮’ এর ১৫ (১) ধারায় ১লক্ষ টাকা জরিমানা ও প্রতিষ্ঠানের ম্যানেজারকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এই অভিযানে নেতৃত্ব দেন গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিলটন চন্দ্র পাল।

অন্য আরেকটি অভিযানে একই বাজারের
ফেমাস বেকারিকে উৎপাদিত পণ্যের মোড়কে উৎপাদনের তারিখ ও মেয়াদ উত্তীর্ণের তারিখ এ গড়মিল থাকায় একই আইনে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এই অভিযানের নেতৃত্বে ছিলেন সহকারি কমিশনার (ভূমি), এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়সাল মাহমুদ ফুয়াদ।

এদুটি অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ করার জন্য প্রতিষ্ঠান গুলোকে বিশেষভাবে সর্তক করা হয়।

পৃথক দুটি অভিযানে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড ট্রেনিং ইনস্টিটিউট (বিএসটিআই), বিভাগীয় কার্যালয়, সিলেট এর একটি টিম, বাজার কমিটির সদস্য বৃন্দ এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
২০২৪ গোলাপগঞ্জ নিউজ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত