1. info@golapganjnews24.com : জাহিদ উদ্দিন : জাহিদ উদ্দিন
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে গোলাপগঞ্জে সেনাবাহিনীর সচেতনতামূলক ক্যাম্পেইন ছাত্রদল নেতা আরিফ খানের স্বদেশ প্রত্যাবর্তন, বিমানবন্দরে নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত গোলাপগঞ্জে সেলিম উদ্দিনের সমর্থনে ছাত্রশিবিরের গণসংযোগ অনুষ্ঠিত গোলাপগঞ্জে নানাবাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু স্টারলাইট একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন লন্ডন বাংলা প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটিকে সাংবাদিক ক্যারলের অভিনন্দন গোলাপগঞ্জে জেলা ছাত্রদলকে ধন্যবাদ জানিয়ে পৌর ছাত্রদলের আনন্দ মিছিল গোলাপগঞ্জের লক্ষিপাশায় এক গৃহবধুর মরদেহ উদ্ধার বিয়ানীবাজারে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত

বিয়ানীবাজারে অপহৃত জাবির চট্টগ্রাম থেকে উদ্ধার, আদালতে মামলা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪

সিলেটের বিয়ানীবাজার উপজেলার উপজেলা থেকে নিখোঁজ জাবির আহমদকে (২২) চট্টগ্রাম থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আদালতে মামলা দায়ের হয়েছে। আদালত পিবিআইকে ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন।

আজ বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সিলেটের সিলেটের জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট তৃতীয় আদালতে মামলাটি দায়ের করেন ভুক্তভোগী জাবিরের ভাই জামিল আহমদ। মামলার শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট জাফর ইকবাল তারেক ও অ্যাডভোকেট মো. আব্দুল মুকিত অপি।

বিষয়টি নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী মো. আব্দুল মুকিত অপি। তিনি বলেন, ‘মামলাটি আমলে নিয়ে বিজ্ঞ বিচারক আসমা জাহান ঘটনার তদন্ত করতে পিবিআইকে নির্দেশ দিয়েছেন।’

অপহৃত জাবির বিয়ানীবাজারের মেওয়া গ্রামের মো. আজমান আলীর ছেলে।

মামলার বিবরণে জানা যায়, জায়গা-জমি সংক্রান্ত শত্রুতার জেরে বাদীর পার্শ্ববর্তী বাড়ির বাসিন্দা মৃত জবেদ আলীর পুত্র আব্দুল খালিক, মৃত সিরাজ মিয়ার পুত্র আব্দুর রহিম ও সোয়া মিয়ার পুত্র আবু তাহেরসহ ৪-৫ জন সংঘবদ্ধ অপহরণকারী চক্র বিগত ১১ অক্টোবর জাবির আহমদকে চারখাই বাজার থেকে অপহরণ করে। তার খোঁজ না পেয়ে ১২ অক্টোবর বিয়ানীবাজার থানায় জাবিরের পিতা সাধারণ ডায়েরি (জিডি) করেন। যাহার নং-৫৫৯। অভিযুক্ত আব্দুল খালিক বাদীর পরিবারকে ভিটেমাটি ছাড়া করতে দীর্ঘদিন ধরে মামলা মোকদ্দমায় জড়িয়ে,গুম-খুনের হুমকি দিয়ে আসছিলেন বলে মামলায় অভিযোগ করা হয়।

এদিকে অপহৃত জাবির গত ২৪ অক্টোবর একই কক্ষে থাকা আরেক অপহৃত কৌশলে পালিয়ে যাওয়ার সময় জাবিরের হাতের বাঁধ খুলে দিলে ভাগ্যক্রমে অপহরণকারী চক্রের হাত থেকে পালিয়ে চট্টগ্রামের পাহাড়তলী থানায় আশ্রয় নেয় ভিকটিম জাবির। পরে খবর পেয়ে জাবিরের ভাই, আত্মীয় স্বজন বিয়ানীবাজার থানা পুলিশের সহযোগিতায় জাবিরকে উদ্ধার করে সিলেট নিয়ে আসেন। পরে তাকে ওসমানী হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়।

এসব তথ্য নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী মো. আব্দুল মুকিত অপি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
২০২৪ গোলাপগঞ্জ নিউজ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত