1. info@golapganjnews24.com : জাহিদ উদ্দিন : জাহিদ উদ্দিন
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে গোলাপগঞ্জে সেনাবাহিনীর সচেতনতামূলক ক্যাম্পেইন ছাত্রদল নেতা আরিফ খানের স্বদেশ প্রত্যাবর্তন, বিমানবন্দরে নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত গোলাপগঞ্জে সেলিম উদ্দিনের সমর্থনে ছাত্রশিবিরের গণসংযোগ অনুষ্ঠিত গোলাপগঞ্জে নানাবাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু স্টারলাইট একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন লন্ডন বাংলা প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটিকে সাংবাদিক ক্যারলের অভিনন্দন গোলাপগঞ্জে জেলা ছাত্রদলকে ধন্যবাদ জানিয়ে পৌর ছাত্রদলের আনন্দ মিছিল গোলাপগঞ্জের লক্ষিপাশায় এক গৃহবধুর মরদেহ উদ্ধার বিয়ানীবাজারে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত

গোলাপগঞ্জে বুধবারীবাজার ইউনিয়ন বিএনপির সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: শনিবার, ২ নভেম্বর, ২০২৪

গোলাপগঞ্জে বুধবারীবাজার ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে প্রবাসী নেতাকর্মীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার সন্ধ্যায় বহরগ্রাম বাজারে এ সংবর্ধনা অনুষ্ঠানে বুধবারি বাজার ইউনিয়ন বিএনপির সভাপতি ফখরুল ইসলামের সভাপতিত্বে ও গোলাপগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য রেজাউল কবিরে সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা মহিলা দল বিএনপির সভাপতি তাহসিনা শারমিন, তামান্না, সিলেট জেলা বিএনপির বাণিজ্য বিষয়ক সম্পাদক তামিম ইয়াহইয়া, সহ মানবাধিকার বিষয়ক সম্পাদক মিনহাজ উদ্দিন আহমদ চৌধুরী, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আব্দুল গফুর, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জল, বুধবারীবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন।

সাবেক ইউপি সদস্য মোঃ আব্দুল হাইয়ের পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্টানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সহ সাধারণ সম্পাদক ফেরদৌস আলম, যুক্তরাজ্য যুবদলের সহ সভাপতি মীর জসিম উদ্দিন জিলহাদ, সাবেক সাংগঠনিক সম্পাদক সৈয়দ লায়েক মোস্তফা, স্বনির্ভর বিষয়ক সম্পাদক লোবেক আহমদ, লন্ডন মহানগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ কিবরিয়া ইসলাম, সাবেক সহ সাধারণ সম্পাদক খালেদ জামান, গোলাপগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক আশরাফুল মুবিন মাহফুজ।

বক্তব্য রাখেন বুধবারি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল্লাহ আল মামুন, গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক জায়েদুল ইসলাম শিপু, সিলেট জেলা যুবদলের পশু ও মৎস্য বিষয়ক সম্পাদক
সুলতান মাহমুদ, বাদেপাশা ইউনিয়ন ছাত্রদলের দপ্তর সম্পাদক আব্বাছ ইবনে খলিল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
২০২৪ গোলাপগঞ্জ নিউজ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত