1. info@golapganjnews24.com : জাহিদ উদ্দিন : জাহিদ উদ্দিন
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে গোলাপগঞ্জে সেনাবাহিনীর সচেতনতামূলক ক্যাম্পেইন ছাত্রদল নেতা আরিফ খানের স্বদেশ প্রত্যাবর্তন, বিমানবন্দরে নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত গোলাপগঞ্জে সেলিম উদ্দিনের সমর্থনে ছাত্রশিবিরের গণসংযোগ অনুষ্ঠিত গোলাপগঞ্জে নানাবাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু স্টারলাইট একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন লন্ডন বাংলা প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটিকে সাংবাদিক ক্যারলের অভিনন্দন গোলাপগঞ্জে জেলা ছাত্রদলকে ধন্যবাদ জানিয়ে পৌর ছাত্রদলের আনন্দ মিছিল গোলাপগঞ্জের লক্ষিপাশায় এক গৃহবধুর মরদেহ উদ্ধার বিয়ানীবাজারে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত

গোলাপগঞ্জে অবৈধভাবে টিলাকাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪

গোলাপগঞ্জে অবৈধভাবে টিলাকাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের নওয়াই দক্ষিণভাগ চৌধুরী পাড়া গ্রামে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে রাশিদ আলীকে এ জরিমানা করা হয়।

এসময় অভিযানে সহযোগিতা করেন গোলাপগঞ্জ মডেল থানার একদল পুলিশ।

জানা যায়, গত কয়েকদিন থেকে নওয়াই দক্ষিণভাগ চৌধুরী পাড়া গ্রামে রাশিদ আলী অবৈধ বাবে টিলা কাটা কাটছেন এমন অভিযোগ পেয়ে মঙ্গলবার অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়সাল মাহমুদ ফুয়াদ। এসময় তিনি ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অবৈধভাবে টিলাকাটার দায়ে রাশিদ আলীকে ৫০ হাজার টাকা জরিমানা করেন৷

জরিমানার বিষয়টি নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদ ফুয়াদ জানান, উপজেলায় অবৈধভাবে টিলাকাটার বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
২০২৪ গোলাপগঞ্জ নিউজ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত