1. info@golapganjnews24.com : জাহিদ উদ্দিন : জাহিদ উদ্দিন
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে গোলাপগঞ্জে সেনাবাহিনীর সচেতনতামূলক ক্যাম্পেইন ছাত্রদল নেতা আরিফ খানের স্বদেশ প্রত্যাবর্তন, বিমানবন্দরে নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত গোলাপগঞ্জে সেলিম উদ্দিনের সমর্থনে ছাত্রশিবিরের গণসংযোগ অনুষ্ঠিত গোলাপগঞ্জে নানাবাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু স্টারলাইট একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন লন্ডন বাংলা প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটিকে সাংবাদিক ক্যারলের অভিনন্দন গোলাপগঞ্জে জেলা ছাত্রদলকে ধন্যবাদ জানিয়ে পৌর ছাত্রদলের আনন্দ মিছিল গোলাপগঞ্জের লক্ষিপাশায় এক গৃহবধুর মরদেহ উদ্ধার বিয়ানীবাজারে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত

সিলেটে ছিনতাইকালে গোলাপগঞ্জের ৪ যুবক গ্রেপ্তার

নিউজ ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪

সিলেটে ছিনতাইয়ের চেষ্টাকালে ৪ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ও শুক্রবার ভোর রাতে পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের হেফাজত থেকে ছিনতাইকৃত ২ টি মোবাইল উদ্ধার করে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলো গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের ভূটিরা পাড়া গ্রামের ফয়জুল ইসলামের ছেলে শাহীরুল ইসলাম জীবন (১৯), ঢাকাদক্ষিণ ইউনিয়নের কানিশাইল নোয়াপাড়া গ্রামের হাছনার আলীর ছেলে তানভীর হোসেন (১৮), একই গ্রামের লবি আহমদের ছেলে রিমন আহমদ (১৮) ও একই ইউনিয়নের দত্তরাইল গ্রামের কামিল আহমদের ছেলে শাকিল আহমদ (১৯)।

জানা যায় বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে দক্ষিণ সুরমার কদমতলী রেল স্টেশন গেইটের সামনে সংঘবদ্ধ হয়ে পথচারীদের আটক করে চাকু দিয়ে ভয়ভীতি প্রদর্শন করে মোবাইল, টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল ছিনতাইয়ের চেষ্টাকালে পুলিশ তাদের হাতেনাতে ধরে ফেলে। এসময় টহলে থাকা এসআই এস.এম.সাইফুর রহমানের নেতৃত্বে শাহীরুল ইসলাম জীবন, তানভীর হোসেন ও রিমন আহমদকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৩টি ছুরি উদ্ধার করা হয়।

অপর আসামী শাকিল আহমদ কৌশলে দৌড়ে পালিয়ে যায়। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার ভোর রাতে গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ দত্তরাইল গ্রামে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার হেফাজত থেকে পূর্বের ছিনতাইকৃত ২টি মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ। পরে পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় মামলা (নং-০৪/০৮.১১.২০২৪) দায়ের করে।

সত্যতা নিশ্চিত করে এসএমপির মিডিয়া অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আসামীদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
২০২৪ গোলাপগঞ্জ নিউজ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত