1. info@golapganjnews24.com : জাহিদ উদ্দিন : জাহিদ উদ্দিন
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে গোলাপগঞ্জে সেনাবাহিনীর সচেতনতামূলক ক্যাম্পেইন ছাত্রদল নেতা আরিফ খানের স্বদেশ প্রত্যাবর্তন, বিমানবন্দরে নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত গোলাপগঞ্জে সেলিম উদ্দিনের সমর্থনে ছাত্রশিবিরের গণসংযোগ অনুষ্ঠিত গোলাপগঞ্জে নানাবাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু স্টারলাইট একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন লন্ডন বাংলা প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটিকে সাংবাদিক ক্যারলের অভিনন্দন গোলাপগঞ্জে জেলা ছাত্রদলকে ধন্যবাদ জানিয়ে পৌর ছাত্রদলের আনন্দ মিছিল গোলাপগঞ্জের লক্ষিপাশায় এক গৃহবধুর মরদেহ উদ্ধার বিয়ানীবাজারে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত

সিলেটে বিএনপি নেতার প্রাইভেট কার ছি ন তা ই

নিউজ ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪

সিলেট মহানগরের শাহজালাল উপশহর থেকে বিএনপি নেতা আব্দুল মালেক সেকুর প্রাইভেট কার ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। গত ১৩ নভেম্বর রাত ১১টার দিকে উপশহরের ডি ব্লক থেকে গাড়িটি ছিনতাই হয়।

এ বিষয়ে আব্দুল মালেক সেকু ১৫ নভেম্বর সিলেটের শাহপরাণ থানায় মামলার উদ্দেশ্যে অভিযোগ দায়ের করলেও সেটি মামলা হিসেবে রেকর্ড করতে পুলিশ গড়িমসি করছে বলে তার অভিযোগ। তবে পুলিশ বলছে- শীঘ্রই অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করা হবে।

সিলেট মহানগর বিএনপির সহ-শিক্ষাবিষয়ক সম্পাদক ও ২১ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মালেক সেকুর অভিযোগসূত্রে জানা গেছে- তার প্রাইভেট কারের (ঢাকা মেট্রো. গ- ৩১-০৬৫১) চালক দিলওয়ার হোসেন গাড়িটি চালিয়ে ১৩ নভেম্বর রাত ১১টার দিকে উপশহরের ডি ব্লকের ২৪ নং রোডের মুখে আসামাত্র কয়েকজন যুবক পথ রোধ করে চালককে মারধর করে কারটি ছিনিয়ে নিয়ে যান। পরবর্তীতে খোঁজ নিয়ে তিনি জানতে পারেন- ছিনতাইয়ের সঙ্গে সিলেটের জকিগঞ্জ উপজেলার হাইদ্রাবন গ্রামের খবিরুল হকের ছেলে কামরুল হাসান ওরফে লম্বা হাসান (৩৫), বিশ্বনাথ উপজেলার আব্দুল করিম (৩২) ও সেলিম আহমদ (৩০), সিলেট মহানগরের মাছিমপুরের ফয়সল আহমদ (৩২), শাহজালাল উপশহরের ডি ব্লকের বাসিন্দা মনির আহমদ (৩২), সিলেটের শাহপরাণ থানার ২৪ নং ওয়ার্ডের পূর্ব সাদাটিকরের মৃত শায়েস্থা মিয়ার ছেলে লাকী মিয়া (৩০) এবং কুমিল্লা চাঁদপুরের রাশেদ আহমদ (৩০)-সহ আরও ৩/৪ এই ছিনতাইয়ের সঙ্গে জড়িত। তারা সবাই বর্তমানে শাহজালাল উপশহর ও আশপাশ এলাকায় বসবাস করেন এবং ছিনতাই চক্রের সদস্য।

শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বৃহস্পতিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় সিলেটভিউ-কে বলেন- অভিযোগটি শীঘ্রই মামলা হিসেবে রেকর্ড করা হবে। পাশাপাশি গাড়িটি উদ্ধার ও অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
২০২৪ গোলাপগঞ্জ নিউজ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত