1. info@golapganjnews24.com : জাহিদ উদ্দিন : জাহিদ উদ্দিন
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে গোলাপগঞ্জে সেনাবাহিনীর সচেতনতামূলক ক্যাম্পেইন ছাত্রদল নেতা আরিফ খানের স্বদেশ প্রত্যাবর্তন, বিমানবন্দরে নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত গোলাপগঞ্জে সেলিম উদ্দিনের সমর্থনে ছাত্রশিবিরের গণসংযোগ অনুষ্ঠিত গোলাপগঞ্জে নানাবাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু স্টারলাইট একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন লন্ডন বাংলা প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটিকে সাংবাদিক ক্যারলের অভিনন্দন গোলাপগঞ্জে জেলা ছাত্রদলকে ধন্যবাদ জানিয়ে পৌর ছাত্রদলের আনন্দ মিছিল গোলাপগঞ্জের লক্ষিপাশায় এক গৃহবধুর মরদেহ উদ্ধার বিয়ানীবাজারে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত

গোলাপগঞ্জে পুলিশের ওপর হামলার ঘটনায় আরও ১ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪

গোলাপগঞ্জে পুলিশের ওপর হামলায় ঘটনায় নজরুল ইসলাম (৪৯) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।

রোববার (২৪ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে সিলেট নগরীর চৌহাট্টা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়৷

গ্রেপ্তারকৃত আসামি নজরুল ইসলাম উপজেলার পশ্চিম আমুড়া ইউনিয়নের বাঙ্গালীগুল গ্রামের মৃত আব্দুল মুতলিবের ছেলে।

পুলিশ জানায়, রোববার সন্ধ্যা ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গোলাপগঞ্জ মডেল থানার একদল পুলিশ সিলেট নগরীর চৌহাট্টা এলাকায় অভিযান চালিয়ে আসামি নজরুল ইসলামকে গ্রেপ্তার করে। সে পুলিশের ওপর হামলার (মামলা নং: ১২ তা: ১১/১১/২০২৪ইং) ৭নং এজাহারভুক্ত আসামি।

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্যা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন৷ তিনি বলেন, আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যহৃত রয়েছে।

প্রসঙ্গত, গত ১০ নভেম্বর পশ্চিম আমুড়া ইউনিয়নের এরাল বিলে ৩ পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনায় থানার উপপরিদর্শক সুরুজ আলী বাদি হয়ে ২৪ জনের নামোল্লেখ ও ২৫ জনকে অজ্ঞাত আসামি করে গোলাপগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেন। এঘটনায় এখন পর্যন্ত ৫ জন গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে এরাল বিলে অগ্নিসংযোগ, লুটপাট ও চুরির অভিযোগ এনে ৪২ জনের নামোল্লেখ ও ৪০/৫০ জনকে অজ্ঞাত আসামি গত ১৫ নভেম্বর গোলাপগঞ্জ মডেল থানায় একটি মামলা (মামলা ন: ১৪ তাং:১৫/১১/২০২৪ইং) দায়ের করেন ঘাগুয়া দেউলগ্রামের মৃত তমছির আলীর ছেলে আলী নুর (৪৯)। এ মামলার ৪নং এজাহারভুক্ত আসামি নজরুল ইসলাম।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
২০২৪ গোলাপগঞ্জ নিউজ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত