1. info@golapganjnews24.com : জাহিদ উদ্দিন : জাহিদ উদ্দিন
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে গোলাপগঞ্জে সেনাবাহিনীর সচেতনতামূলক ক্যাম্পেইন ছাত্রদল নেতা আরিফ খানের স্বদেশ প্রত্যাবর্তন, বিমানবন্দরে নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত গোলাপগঞ্জে সেলিম উদ্দিনের সমর্থনে ছাত্রশিবিরের গণসংযোগ অনুষ্ঠিত গোলাপগঞ্জে নানাবাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু স্টারলাইট একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন লন্ডন বাংলা প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটিকে সাংবাদিক ক্যারলের অভিনন্দন গোলাপগঞ্জে জেলা ছাত্রদলকে ধন্যবাদ জানিয়ে পৌর ছাত্রদলের আনন্দ মিছিল গোলাপগঞ্জের লক্ষিপাশায় এক গৃহবধুর মরদেহ উদ্ধার বিয়ানীবাজারে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত

গোলাপগঞ্জের গাছ থেকে পড়ে গুরুতর আহত নাঈমের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫

গাছের ডাল কাটতে গিয়ে গাছের উপর থেকে পড়ে নাঈম আহমদ (১৮) নামের এক যুবক গুরুতর আহত হয়ে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। রোববার দুপুর সোয়া ১টায় সে মৃত্যুবরণ করে।

এর আগে গত সোমবার(৩নভেম্বর) পৌর এলাকার ৮নং ওয়ার্ডের ইয়াগুল গ্রামে গাছ থেকে পড়ে সে গুরুতর আহত হয়।

নাঈম আহমদ ইয়াগুল গ্রামের ইউসুফ মিয়ার ছেলে।

জানা যায়, নাঈম আহমদ ইয়াগুল গ্রামে একটি গাছের ডাল কাটতে উঠলে হঠাৎ অসাবধান বসত মাটিতে পড়ে যায়। এসময় তার মাথায় ৩/৪ জায়গায় ফেটে যায়। এছাড়াও একটি পা ভেঙ্গে যায়। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে আইসিইউতে ভর্তি করেন। আজ দুপুর সোয়া ১টার দিকে সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নাঈমের পিতা ইউসুফ মিয়া।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
২০২৪ গোলাপগঞ্জ নিউজ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত