1. info@golapganjnews24.com : জাহিদ উদ্দিন : জাহিদ উদ্দিন
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে গোলাপগঞ্জে সেনাবাহিনীর সচেতনতামূলক ক্যাম্পেইন ছাত্রদল নেতা আরিফ খানের স্বদেশ প্রত্যাবর্তন, বিমানবন্দরে নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত গোলাপগঞ্জে সেলিম উদ্দিনের সমর্থনে ছাত্রশিবিরের গণসংযোগ অনুষ্ঠিত গোলাপগঞ্জে নানাবাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু স্টারলাইট একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন লন্ডন বাংলা প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটিকে সাংবাদিক ক্যারলের অভিনন্দন গোলাপগঞ্জে জেলা ছাত্রদলকে ধন্যবাদ জানিয়ে পৌর ছাত্রদলের আনন্দ মিছিল গোলাপগঞ্জের লক্ষিপাশায় এক গৃহবধুর মরদেহ উদ্ধার বিয়ানীবাজারে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত

গোলাপগঞ্জে সিএনজি অটোরিকশা চুরি, থানায় অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫

গোলাপগঞ্জ প্রতিনিধি:

গোলাপগঞ্জ কদমতলী কলেজ রোড থেকে একটি সিএনজি অটোরিকশা (অনটেক্স) গাড়ি চুরি হওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত ৯টার দিকে এ চুরির ঘটনা ঘটে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত ৯টার দিকে কদমতলী কলেজ রোডে অটোরিকশাটি দাঁড় করে নিকটস্থ এক রেস্টুরেন্টে চা পান করতে যান চালক। এ সময় সুযোগ বুঝে চোরচক্র অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়।
চা খাওয়া শেষে ফিরে এসে গাড়ি না পেয়ে চালক বিষয়টি স্থানীয়দের জানিয়ে গোলাপগঞ্জ মডেল থানায় সন্দেহভাজন একজনের নামে লিখিত অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান মোল্ল্যা চুরির ঘটনা নিশ্চিত করে জানান, “গাড়িটি উদ্ধারে আমাদের অভিযান চলছে। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছি।”

ঘটনাটি এলাকায় উদ্বেগের সৃষ্টি করেছে এবং দ্রুত গাড়িটি উদ্ধারের দাবি জানিয়েছেন চালক ও স্থানীয়রা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
২০২৪ গোলাপগঞ্জ নিউজ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত