1. info@golapganjnews24.com : জাহিদ উদ্দিন : জাহিদ উদ্দিন
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে গোলাপগঞ্জে সেনাবাহিনীর সচেতনতামূলক ক্যাম্পেইন ছাত্রদল নেতা আরিফ খানের স্বদেশ প্রত্যাবর্তন, বিমানবন্দরে নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত গোলাপগঞ্জে সেলিম উদ্দিনের সমর্থনে ছাত্রশিবিরের গণসংযোগ অনুষ্ঠিত গোলাপগঞ্জে নানাবাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু স্টারলাইট একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন লন্ডন বাংলা প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটিকে সাংবাদিক ক্যারলের অভিনন্দন গোলাপগঞ্জে জেলা ছাত্রদলকে ধন্যবাদ জানিয়ে পৌর ছাত্রদলের আনন্দ মিছিল গোলাপগঞ্জের লক্ষিপাশায় এক গৃহবধুর মরদেহ উদ্ধার বিয়ানীবাজারে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত

ঢাকাদক্ষিণের রাজমহলে পূর্ব শত্রুতার জের ধরে অগ্নিসংযোগ ও ভাংচুর

গোলাপগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫

গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ বাজারের রাজমহলে পূর্ব শত্রুতার জের ধরে রাতের আঁধারে অগ্নিসংযোগ ও ভাংচুর করেছে দুর্বৃত্তরা। শনিবার (২৯ নভেম্বর) রাত ১টার দিকে এ ঘটনাটি ঘটে।

এ ঘটনার আশপাশের দু একটা দোকান খুলা থাকায় তারা দোকানে আগুন দেখে এগিয়ে এলে অগ্নিসংযোগ কারিরা পালিয়ে যায়।

তারা তাৎক্ষণিক রাজমহলের মালিক ইমতিয়াজ রুবেলকে কল দিয়ে বিষয়টি অবগত করলে তিনি দ্রুত ছুটে আসলে সবাই মিলে দোকানের কিছু মালামাল রক্ষা করেন। তবে বেশির ভাগ মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়।

ইমতিয়াজ রুবেল জানান, আমার ভাই ফরিদ আহমদ পাবেল যুক্তরাজ্যে যাওয়ার পূর্বে বিএনপির রাজনীতি করার কারণে আওয়ামী লীগ ও ছাত্রলীগের কিছু লোক তার শত্রুতে পরিণত হয়েছিল। তারা প্রতিনিয়ত তার ক্ষতি করার চেষ্টায় লিপ্ত ছিল। মূলত তারাই এই অগ্নিসংযোগ ও ভাংচুর করেছে। আমি জানতে পেরেছি এই হামলা ছাত্রলীগ নেতা সামি আহমদ, ফয়জুর রহমান গংরা চালিয়েছে। আমি ঢাকাদক্ষিণ বাজার বণিক সমিতির কাছে এ বিষয়ে বিচারপ্রার্থী হয়েছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
২০২৪ গোলাপগঞ্জ নিউজ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত