গোলাপগঞ্জ প্রতিনিধি:
দীর্ঘ ১৭ বছর পর গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়েছে।
কমিটিতে ছাত্রনেতা তাজুল ইসলামকে সভাপতি ও মান্না আহমদকে সাধারণ সম্পাদক করে এ কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে ১নং সহসভাপতি সাইফুল হোসেন, ২ নং সহসভাপতি ময়নুল ইসলাম রনি, ১ম যুগ্ম সাধারণ সম্পাদক নয়ন মালাকার অপু, ১ম সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম রাসেল, দপ্তর সম্পাদক নাহিদ আহমদ এবং প্রচার সম্পাদক হাবিবুর রহমানের নাম ঘোষণা করা হয়।
এছাড়াও কমিটিতে সহসভাপতি পদে ৩২ জন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ১০ জন, সাংগঠনিক সম্পাদক পদে ১০ জন, সহসম্পাদক পদে ২২ জন, সদস্য পদে ১৮ জনসহ অন্যান্য পদ মিলিয়ে ১৩৮ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।
গতকাল সোমবার (৫ ডিসেম্বর) রাতে সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাহেল সিরাজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়।
সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাহেল সিরাজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে নব গঠিত কমিটির নেতা কমীরা তাৎক্ষনিক এক মোটর শোভাযাত্রা করেন। মোটর শোভাযাত্রাটি গোলাপগঞ্জ পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে গোলাপগঞ্জ চৌমুহনীতে এসে শেষ হয়।
উল্লেখ্য, গত ২৬ নভেম্বর ২০২২ইং তারিখে গোলাপগঞ্জ পৌরসভা সংলগ্ন মাঠে গোলাপগঞ্জ উপজেলা, পৌর ও ঢাকাদক্ষিণ সরকারি ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে পদপ্রত্যাশীদের কাছ থেকে জীবনবৃত্তান্ত সংগ্রহ করেন সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাহেল সিরাজ।