1. info@golapganjnews24.com : জাহিদ উদ্দিন : জাহিদ উদ্দিন
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০০ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে গোলাপগঞ্জে সেনাবাহিনীর সচেতনতামূলক ক্যাম্পেইন ছাত্রদল নেতা আরিফ খানের স্বদেশ প্রত্যাবর্তন, বিমানবন্দরে নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত গোলাপগঞ্জে সেলিম উদ্দিনের সমর্থনে ছাত্রশিবিরের গণসংযোগ অনুষ্ঠিত গোলাপগঞ্জে নানাবাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু স্টারলাইট একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন লন্ডন বাংলা প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটিকে সাংবাদিক ক্যারলের অভিনন্দন গোলাপগঞ্জে জেলা ছাত্রদলকে ধন্যবাদ জানিয়ে পৌর ছাত্রদলের আনন্দ মিছিল গোলাপগঞ্জের লক্ষিপাশায় এক গৃহবধুর মরদেহ উদ্ধার বিয়ানীবাজারে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত

গোলাপগঞ্জে আখলিছ উদ্দিন চৌধুরী ওয়েলফেয়ার এন্ড এডুকেশন ট্রাস্টের বৃত্তি ও অনুদান প্রদান

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

গোলাপগঞ্জে আলহাজ্ব আখলিছ উদ্দিন চৌধুরী ওয়েলফেয়ার এন্ড এডুকেশন ট্রাস্টের উদ্যোগে বার্ষিক শিক্ষা বৃত্তি ও আনুদান বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় গোলাপগঞ্জ জামেয়া ইসলামীয়া উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এহিয়া ট্রাস্টের চেয়ারম্যান চৌধুরী বখতিয়ার এহিয়া।

ট্রাস্টের কোষাধ্যক্ষ সফিক আহমদ চৌধুরী আফসরের সভাপতিত্বে ও ট্রাস্টের ট্রাস্টি সাংবাদিক মাহফুজ আহমদ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন রনকেলী মহিউস সুন্নাহ মাদ্রাসার শিক্ষার্থী হাফিজ আবু তাহের।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ট্রাস্টের সেক্রেটারি, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ড. শফিকুর রহমান চৌধুরী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি এম আব্দুল জলিল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি ব্যাংক গোলাপগঞ্জ শাখার ব্যবস্থাপক জালাল আহমদ , আজাদ চৌধুরী একাডেমির প্রধান শিক্ষক শাহেদ আহমদ চৌধুরী,জামেয়া ইসলামিয়া রনকেলী নিলামবাড়ী মাদ্রাসার মুহতামিম মাওলানা গুলজার আহমদ খান।

অনুষ্ঠানে ৭৫জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি, ১ জন দরিদ্র মহিলাকে গৃহনির্মাণনে সহায়তা ও ৩টি মসজিদকে অনুদান প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
২০২৪ গোলাপগঞ্জ নিউজ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত