1. info@golapganjnews24.com : জাহিদ উদ্দিন : জাহিদ উদ্দিন
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে গোলাপগঞ্জে সেনাবাহিনীর সচেতনতামূলক ক্যাম্পেইন ছাত্রদল নেতা আরিফ খানের স্বদেশ প্রত্যাবর্তন, বিমানবন্দরে নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত গোলাপগঞ্জে সেলিম উদ্দিনের সমর্থনে ছাত্রশিবিরের গণসংযোগ অনুষ্ঠিত গোলাপগঞ্জে নানাবাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু স্টারলাইট একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন লন্ডন বাংলা প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটিকে সাংবাদিক ক্যারলের অভিনন্দন গোলাপগঞ্জে জেলা ছাত্রদলকে ধন্যবাদ জানিয়ে পৌর ছাত্রদলের আনন্দ মিছিল গোলাপগঞ্জের লক্ষিপাশায় এক গৃহবধুর মরদেহ উদ্ধার বিয়ানীবাজারে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত

পুষ্পা খ্যাত অভিনেতা আল্লু অর্জুন গ্রে প্তা র

নিউজ ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪

ভারতের দক্ষিণী অভিনেতা আল্লু অর্জুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ৪ ডিসেম্বর হায়দেরাবাদে ‘পুষ্পা টু’ প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে এক জনের মৃত্যু হয়, আহত হন বেশ কয়েক জন।

সেই সময় সেখানে উপস্থিত ছিলেন অর্জুন। এই ঘটনাতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজ জানিয়েছে।

জানা গেছে, শুক্রবার দুপুরে এক সহকারী কমিশনারের নেতৃত্বে পুলিশের একটি দল আল্লুকে হেফাজতে নিতে তার বাড়িতে পৌঁছায়। এরপর নায়কের জুবিলি হিলসের বাসা থেকে চিক্কাদপল্লী থানায় নিয়ে যাওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন আল্লুর পরিবারের সদস্যরাও। সেখান থেকে একটি গাড়িতে করে আল্লুকে থানায় নিয়ে যাওয়া হয়।

এর আগে এ ঘটনার সঙ্গে অভিযুক্ত করে আল্লু অর্জুনসহ নায়কের নিরাপত্তারক্ষী ও থিয়েটার কর্তৃপক্ষের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করে নিহতের পরিবার। পরে সেই অভিযোগের ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতা আইনে মামলা হয় অভিযুক্তদের বিরুদ্ধে। এরপর আল্লু অর্জুনকে ছাড়া তার নিরাপত্তারক্ষী ও থিয়েটার কর্তৃপক্ষের তিন সদস্যকে গত সোমবার গ্রেপ্তার করে হায়দরাবাদ পুলিশ। যে তিনজনকে গ্রেপ্তার করা হয়, তাদের মধ্যে একজন সেই থিয়েটারের মালিক এম সন্দীপ, একজন ম্যানেজার এম নাগার্জু এবং আল্লুর নিরাপত্তা প্রধান গন্ধকাম বিজয় চন্দর।

কিন্তু এর মধ্যে কোনোক্রমে গ্রেপ্তারের হাত থেকে বেঁচেই গিয়েছিলেন আল্লু। ভারতীয় গণমাধ্যমে এও উঠে এসেছে, আল্লু অর্জুন মামলা বাতিলের জন্য গত ১১ ডিসেম্বর একটি প্রতিবেদনও দাখিল করেছিলেন এবং গ্রেপ্তার এড়াতে কিছু আইনি প্রক্রিয়া স্থগিতেরও অনুরোধ করেন।

কিন্তু পুলিশ পালটা জানিয়ে দেয়, ঘটনার দিন রাত সারে নয়টার দিকে অর্জুন প্রেক্ষাগৃহে আসেন। তার আগমনের খবর তিনি আগে থেকে অবগত করেননি। প্রবেশদ্বারের বাইরে ১৫-২০ মিনিট বাইরে কাটিয়ে দেন আল্লু। এ সময় শত শত লোক তাকে দেখার জন্য ছড়িয়ে পড়ে, নিরাপত্তা দলকে ঠেলে পরিস্থিতি আরও খারাপ করে তোলে।

অভিযোগ, অভিনেতার টিম অথবা ওই প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষের তরফে পুলিশকে পর্যাপ্ত তথ্য দেওয়া হয়নি। ফলে প্রেক্ষাগৃহে ভিড় নিয়ন্ত্রণের জন্য পর্যাপ্ত পুলিশ আগে থেকে মোতায়েন করা যায়নি। যে কারণে দায় চেপে গেল আল্লু অর্জুনসহ বাকিদের বিরুদ্ধেও। ফলস্বরূপ এখন গ্রেপ্তার হতে হল সবাইকেই।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
২০২৪ গোলাপগঞ্জ নিউজ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত