1. info@golapganjnews24.com : জাহিদ উদ্দিন : জাহিদ উদ্দিন
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে গোলাপগঞ্জে সেনাবাহিনীর সচেতনতামূলক ক্যাম্পেইন ছাত্রদল নেতা আরিফ খানের স্বদেশ প্রত্যাবর্তন, বিমানবন্দরে নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত গোলাপগঞ্জে সেলিম উদ্দিনের সমর্থনে ছাত্রশিবিরের গণসংযোগ অনুষ্ঠিত গোলাপগঞ্জে নানাবাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু স্টারলাইট একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন লন্ডন বাংলা প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটিকে সাংবাদিক ক্যারলের অভিনন্দন গোলাপগঞ্জে জেলা ছাত্রদলকে ধন্যবাদ জানিয়ে পৌর ছাত্রদলের আনন্দ মিছিল গোলাপগঞ্জের লক্ষিপাশায় এক গৃহবধুর মরদেহ উদ্ধার বিয়ানীবাজারে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত

সিলেটে সড়ক দুর্ঘটনায় গোলাপগঞ্জের কোরআনে হাফেজের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪

সিলেটে সড়ক দুর্ঘটনায় গোলাপগঞ্জের নাহিদ আহমদ (১৯) নামের এক কোরআনে হাফেজ মৃত্যু হয়েছে। রোববার রাত ১০টার দিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে নবাব রোডে এ দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয়রা তাৎক্ষণিক গুরুতর আহত অবস্থায় নাহিদকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কিছুক্ষণ পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নাহিদ আহমদ গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের শেখপুর গ্রামের খছরু মিয়ার দ্বিতীয় ছেলে ও মীরগঞ্জ এম আই দাখিল মাদ্রাসার হিফজ শাখার ছাত্র ছিল।

জানা যায়, রোববার রাত ৯টার দিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজের পাশে নবাব রোডে মোটরসাইকেল আরোহী নাহিদ একটি অটোরিকশা সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এর নাহিদ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি বিদ্যুতের খুটির সাথে ধাক্কায় খেয়ে রাস্তায় পড়ে যায়। তাৎক্ষণিক স্থানীয়রা নাহিদকে গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল প্রেরণ করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন নাহিদের পিতা খছরু মিয়া।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
২০২৪ গোলাপগঞ্জ নিউজ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত