1. info@golapganjnews24.com : জাহিদ উদ্দিন : জাহিদ উদ্দিন
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে গোলাপগঞ্জে সেনাবাহিনীর সচেতনতামূলক ক্যাম্পেইন ছাত্রদল নেতা আরিফ খানের স্বদেশ প্রত্যাবর্তন, বিমানবন্দরে নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত গোলাপগঞ্জে সেলিম উদ্দিনের সমর্থনে ছাত্রশিবিরের গণসংযোগ অনুষ্ঠিত গোলাপগঞ্জে নানাবাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু স্টারলাইট একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন লন্ডন বাংলা প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটিকে সাংবাদিক ক্যারলের অভিনন্দন গোলাপগঞ্জে জেলা ছাত্রদলকে ধন্যবাদ জানিয়ে পৌর ছাত্রদলের আনন্দ মিছিল গোলাপগঞ্জের লক্ষিপাশায় এক গৃহবধুর মরদেহ উদ্ধার বিয়ানীবাজারে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত

যথাযোগ্য মর্যাদায় গোলাপগঞ্জে মহান বিজয় দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪

যথাযোগ্য মর্যাদায় গোলাপগঞ্জে মহান বিজয় দিবস পালন করা হয়েছে। শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে দিনব্যাপী গোলাপগঞ্জ উপজেলা প্রশাসন,সকল শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

বিজয়ের ৫৩তম বার্ষিকীতে গোলাপগঞ্জ উপজেলার বীর সৌধে সূর্যোদয়ের সাথে সাথে শ্রদ্ধাঞ্জলি অর্পণের মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সন্তানদের সম্মান জানান উপজেলাবাসী।

সোমবার সকালে সূর্যোদয়ের সাথে সাথে একত্রিশবার তোপধ্বনির ও পুষ্পস্তবক অর্পণ করার মাধ্যমে একে একে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা প্রশাসন, গোলাপগঞ্জ পৌর পরিষদ, উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, গোলাপগঞ্জ মডেল থানা, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

মহান বিজয় দিবসে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করে উপজেলা প্রশাসন। জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এসব অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মিল্টন চন্দ্র পাল।

পরে সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে শহীদদের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এছাড়াও উপজেলা পরিষদ প্রাঙ্গণে বিজয় মেলার আয়োজন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
২০২৪ গোলাপগঞ্জ নিউজ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত