1. info@golapganjnews24.com : জাহিদ উদ্দিন : জাহিদ উদ্দিন
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে গোলাপগঞ্জে সেনাবাহিনীর সচেতনতামূলক ক্যাম্পেইন ছাত্রদল নেতা আরিফ খানের স্বদেশ প্রত্যাবর্তন, বিমানবন্দরে নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত গোলাপগঞ্জে সেলিম উদ্দিনের সমর্থনে ছাত্রশিবিরের গণসংযোগ অনুষ্ঠিত গোলাপগঞ্জে নানাবাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু স্টারলাইট একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন লন্ডন বাংলা প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটিকে সাংবাদিক ক্যারলের অভিনন্দন গোলাপগঞ্জে জেলা ছাত্রদলকে ধন্যবাদ জানিয়ে পৌর ছাত্রদলের আনন্দ মিছিল গোলাপগঞ্জের লক্ষিপাশায় এক গৃহবধুর মরদেহ উদ্ধার বিয়ানীবাজারে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত

সিলেট গ্যাস ফিল্ডে কর্মরত ১৯৫ জন, বেতন নেন ২২২ জন

নিউজ ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪

সরকারের নিয়ন্ত্রণাধীন সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের (পেট্রো বাংলার একটি কোম্পানি) বেতনের তালিকায় ২৭ জন অতিরিক্ত কর্মচারীর তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।বৃহস্পতিবার বিকেলে এটির প্রশাসনিক কার্যালয়ে অভিযানের পর এ তথ্য জানিয়েছে দুদকের কর্মকর্তারা।এ ছাড়া নথিপত্র ছাড়া বেতনের অধিক ওভারটাইম ভাতা দেওয়ার তথ্য পাওয়া গেছে।

অভিযান শেষে সিলেট গ্যাস ফিল্ডসের প্রশাসনিক কার্যালয়ের নথিপত্র নিয়ে গেছেন অভিযানে অংশ নেওয়া দুদক কর্মকর্তারা। দুদক সিলেট অঞ্চলের সহকারী পরিচালক আশরাফ উদ্দিন ও জুয়েল মজুমদারের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

অভিযান সূত্রে জানা গেছে, সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডে ১৯৫ জন কর্মকর্তা-কর্মচারী কর্মরত থাকার তথ্য পাওয়া গেছে। তবে বেতন তালিকায় ২২২ জনের তথ্য আছে। এতে অতিরিক্ত ২৭ জনের নাম সংযুক্ত করা হয়েছে। অন্যদিকে গ্যাস ফিল্ডসের কর্মচারীদের গত জুলাই থেকে নভেম্বর পর্যন্ত ৫ মাসে ২ কোটি ৩৫ লাখ টাকা বেতন দেওয়ার তথ্য পাওয়া গেছে। এর বিপরীতে ওভারটাইম দেওয়া হয়েছে ২ কোটি ৮৬ লাখ টাকা।

দুদক সিলেট আঞ্চলের সহকারী পরিচালক আশরাফ উদ্দিন বলেন, নথিগুলো সংগ্রহ করে নিয়ে আসা হয়েছে। সেগুলো কমিশনে পাঠানো হবে। গ্যাস ফিল্ডস কার্যালয়ের বেতন ও ওভারটাইমের হিসাবে গরমিল পাওয়া গেছে।এ ব্যাপারে গ্যাস ফিল্ডসের পক্ষ থেকেও তদন্ত করা হবে বলে জানিয়েছেন সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রেজাউল ইসলাম।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
২০২৪ গোলাপগঞ্জ নিউজ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত