1. info@golapganjnews24.com : জাহিদ উদ্দিন : জাহিদ উদ্দিন
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে গোলাপগঞ্জে সেনাবাহিনীর সচেতনতামূলক ক্যাম্পেইন ছাত্রদল নেতা আরিফ খানের স্বদেশ প্রত্যাবর্তন, বিমানবন্দরে নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত গোলাপগঞ্জে সেলিম উদ্দিনের সমর্থনে ছাত্রশিবিরের গণসংযোগ অনুষ্ঠিত গোলাপগঞ্জে নানাবাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু স্টারলাইট একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন লন্ডন বাংলা প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটিকে সাংবাদিক ক্যারলের অভিনন্দন গোলাপগঞ্জে জেলা ছাত্রদলকে ধন্যবাদ জানিয়ে পৌর ছাত্রদলের আনন্দ মিছিল গোলাপগঞ্জের লক্ষিপাশায় এক গৃহবধুর মরদেহ উদ্ধার বিয়ানীবাজারে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত

গোলাপগঞ্জে দুটি মটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫

গোলাপগঞ্জে দুটি মটরসাইকেলের সংঘর্ষে ২জন নিহত হয়েছেন। বুধবার রাত সাড়ে ১১টার দিকে সিলেট জকিগঞ্জ সড়কের তের মাইল নামক স্থানে এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটে। এসময় ঘটনাস্থলেই ১জন ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর আরো ১জন নিহত হন ।

এছাড়াও আরো ২জন মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

নিহতরা হলেন, গোলাপগঞ্জ সদর ইউনিয়নের গোয়াসপুর গ্রামের আব্দুল আহাদ (৪২), রানাপিং ছত্রিশ গ্রামের লাল মিয়ার ছেলে সাব্বির আহমদ (২১)।

আহতরা হলেন, উপজেলার সদর ইউনিয়নের ফাজিল পুর গ্রামের মৃত আব্দুল আলিমের ছেলে আরিফুল হক জয় (৩৫) ও জুড়ি উপজেলার বাছিরপুর গ্রামের বাছিরপুর গ্রামের আকমল হোসেনের ছেলে জাকির আহমদ (২০)।

জানা যায়, সিলেট-জকিগঞ্জ সড়কের উপজেলার সদর ইউনিয়নের তের মাইল নামক স্থানে একটি দ্রুত গতির মোটরসাইকেল আরেকটি মোটরসাইকেলের পিছনে ধাক্কা দেয়। এসময় ঘটনাস্থলেই সাব্বির আহমদ ও হাসপাতালে নেওয়ার পর আব্দুল আহাদের মৃত্যু হয়।

২জন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আরিফুল ইসলাম।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
২০২৪ গোলাপগঞ্জ নিউজ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত