1. info@golapganjnews24.com : জাহিদ উদ্দিন : জাহিদ উদ্দিন
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে গোলাপগঞ্জে সেনাবাহিনীর সচেতনতামূলক ক্যাম্পেইন ছাত্রদল নেতা আরিফ খানের স্বদেশ প্রত্যাবর্তন, বিমানবন্দরে নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত গোলাপগঞ্জে সেলিম উদ্দিনের সমর্থনে ছাত্রশিবিরের গণসংযোগ অনুষ্ঠিত গোলাপগঞ্জে নানাবাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু স্টারলাইট একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন লন্ডন বাংলা প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটিকে সাংবাদিক ক্যারলের অভিনন্দন গোলাপগঞ্জে জেলা ছাত্রদলকে ধন্যবাদ জানিয়ে পৌর ছাত্রদলের আনন্দ মিছিল গোলাপগঞ্জের লক্ষিপাশায় এক গৃহবধুর মরদেহ উদ্ধার বিয়ানীবাজারে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত

গোলাপগঞ্জ গোলাপগঞ্জে ১৪ মামলার আসামি যুবলীগ ক্যাডার বদই গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

গোলাপগঞ্জ মডেল থানার বৈষম্য বিরোধী আন্দোলনের চারটি হত্যা মামলা ও দুটি আহত মামলাসহ মোট ১৪টি মামলার আসামি যুবলীগ নেতা অপু আহমদ (৩৫) কে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার রাতে পৌরসভার চৌমুহনী এলাকা থেকে তাকে গ্রেফতার করে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।

গ্রেফতারকৃত অপু আহমদ (বদই) গোলাপগঞ্জ শহরের আলোচিত সন্ত্রাসী হিসেবে পরিচিত। তিনি গোলাপগঞ্জ পৌরসভার টিকরবাড়ী এলাকার মৃত পাখি মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী চারটি হত্যা মামলা, দুটি আহত মামলা, একটি মাদক মামলা, একটি দ্রুত বিচার আইনের মামলা, একটি নারী ও শিশু নির্যাতন মামলা এবং পাঁচটি অন্যান্য ধারার মামলা রয়েছে। সব মিলিয়ে তার বিরুদ্ধে মোট ১৪টি নিয়মিত মামলা চলমান রয়েছে।

গ্রেফতারে বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার এস আই সাঈদ আহমদ বলেন – আইনানুগ প্রক্রিয়া শেষে আসামিকে আদালতে প্রেরন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
২০২৪ গোলাপগঞ্জ নিউজ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত