গোলাপগঞ্জে কুখ্যাত ডাকাত সেলিম (৪০) কে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। বুধবার রাত আটটায় উপজেলার টিকর বাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সেলিম ডাকাত ভাদেশ্বর ইউনিয়নের শেখপুর গ্রামের মৃত আব্দুল মোতাব্বির এর ছেলে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আরিফুল ইসলাম।
তিনি বলেন, গ্রেপ্তারকৃত সেলিমের বিরুদ্ধে
ডাকাতি মামলাসহ মাদক মামলা রয়েছে।