গোলাপগঞ্জ প্রতিনিধি:
গোলাপগঞ্জের শীর্ষ মাদক ব্যবসায়ী আয়লাফ আহমদ (৫০) কে আবারো ইয়াবাসহ সহ গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাত ৮টার দিকে উপজেলার পৌর এলাকার টিকরবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সে পৌর এলাকার রনকেলী উত্তর গ্রামের মৃত আতাউর রহমানের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গোলাপগঞ্জ মডেল থানার একটি অভিযানিক দল অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী আয়লাফ আহমদকে ৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে।
তার বিরুদ্ধে গোলাপগঞ্জ থানায় সহ বিভিন্ন থানায় ১৩টি মাদক মামলা রয়েছে।
এর আগে ২০২৪ সালে সারাদেশে মাদকের গডফাদারসহ শীর্ষ মাদককারবারি ৮৭ জনের তালিকা তৈরি করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই তালিকায় মাদক ব্যবসায়ী আয়লাফেরও নাম ছিল।
গোলাপগঞ্জে একাধিক বার সে ইয়াবাসহ গ্রেপ্তার হলে কারাভোগ করে পরবর্তীতে জামিনে বের হয়ে পুনরায় মাদক বিক্রি শুরু করে।
গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মো: আরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন- তার বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে প্রেরণ করা হবে।