1. info@golapganjnews24.com : জাহিদ উদ্দিন : জাহিদ উদ্দিন
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে গোলাপগঞ্জে সেনাবাহিনীর সচেতনতামূলক ক্যাম্পেইন ছাত্রদল নেতা আরিফ খানের স্বদেশ প্রত্যাবর্তন, বিমানবন্দরে নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত গোলাপগঞ্জে সেলিম উদ্দিনের সমর্থনে ছাত্রশিবিরের গণসংযোগ অনুষ্ঠিত গোলাপগঞ্জে নানাবাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু স্টারলাইট একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন লন্ডন বাংলা প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটিকে সাংবাদিক ক্যারলের অভিনন্দন গোলাপগঞ্জে জেলা ছাত্রদলকে ধন্যবাদ জানিয়ে পৌর ছাত্রদলের আনন্দ মিছিল গোলাপগঞ্জের লক্ষিপাশায় এক গৃহবধুর মরদেহ উদ্ধার বিয়ানীবাজারে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত

সাবেক ছাত্র নেতা এম এম নাছির উদ্দিনের স্বদেশ প্রত্যাবর্তন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

গোলাপগঞ্জের কৃতি সন্তান, শরীফগঞ্জ ইউনিয়ন উন্নয়ন সংস্থা ইউকের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক যুক্তরাজ্য প্রবাসী এম এম নাছির উদ্দিন দীর্ঘ ৯ বছর পর স্বদেশে প্রত্যাবর্তন করেছেন। তিনি বুধবার দুপুর সাড়ে ১২টায় লন্ডন থেকে সরাসরি ফ্লাইটে সিলেট আন্তর্জাতিক ওসমানী বিমান বন্দরে এসে পৌছান। এসময় ভিআইপি গেটের সামনে তাকে অভ্যর্থনা জানাতে তার সহকর্মী সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতাকর্মীরা ছুটে আসেন।

এম এম নাছির উদ্দিনকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি আতিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা নিজাম উদ্দিন খান, অর্থ সম্পাদক আব্দুস সাত্তার মুন্না, ইসলামী ঐক্যজোটের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আসলাম রাহমানী, শরীফগঞ্জ ইউনিয়নের সাবেক প্যানেল চেয়ারম্যান সোহরাব আলী, ছাত্র শিবির সাবেক জেলা কলেজ কার্যক্রম সম্পাদক রাফিয়ান আহমদ চৌধুরী, মহানগর শ্রমিক নেতা সাদিকুর রহমান,গোলাপগঞ্জ শ্রমিক কল্যাণ ফেডারেশন ত্রান ও দূর্যোগ বিষয়ক সম্পাদক আলাউর রাহমান আলাল, শরিফগঞ্জ ইউনিয়ন জামায়াতের সহ-সেক্রেটারি মাহফুজল ইসলাম আলম সহ দলমত নির্বিশেষে অসংখ্য নেতাকর্মী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
২০২৪ গোলাপগঞ্জ নিউজ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত