1. info@golapganjnews24.com : জাহিদ উদ্দিন : জাহিদ উদ্দিন
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে গোলাপগঞ্জে সেনাবাহিনীর সচেতনতামূলক ক্যাম্পেইন ছাত্রদল নেতা আরিফ খানের স্বদেশ প্রত্যাবর্তন, বিমানবন্দরে নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত গোলাপগঞ্জে সেলিম উদ্দিনের সমর্থনে ছাত্রশিবিরের গণসংযোগ অনুষ্ঠিত গোলাপগঞ্জে নানাবাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু স্টারলাইট একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন লন্ডন বাংলা প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটিকে সাংবাদিক ক্যারলের অভিনন্দন গোলাপগঞ্জে জেলা ছাত্রদলকে ধন্যবাদ জানিয়ে পৌর ছাত্রদলের আনন্দ মিছিল গোলাপগঞ্জের লক্ষিপাশায় এক গৃহবধুর মরদেহ উদ্ধার বিয়ানীবাজারে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত

গোলাপগঞ্জে সাংবাদিক অজামিল চন্দ্র নাথের মৃত্যু, শোক প্রকাশ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪

গোলাপগঞ্জ প্রতিনিধি:

গোলাপগঞ্জের সিনিয়র সাংবাদিক অজামিল চন্দ্র নাথ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেছেন। রবিবার (৮সেপটেম্বর ) আনুমানিক সন্ধা ৭ টার সময় তিনি সিলেট ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৫০ বছর।

অজামিল চন্দ্র নাথ উপজেলার আমুড়া ইউনিয়নের ধারাবহর গ্রামের হলধর চন্দ্র নাথের পুত্র।

তিনি দৈনিক শ্যামল সিলেটের গোলাপগঞ্জ প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। এছাড়াও ঢাকাদক্ষিণ হলিসিটি স্কুলের প্রতিষ্ঠাতা ও গোলাপগঞ্জ কিন্ডারগার্টেন প্রি ক্যাডেট এসোসিয়েশনের সভাপতি হিসেবে দায়িত্বে ছিলেন।

সিনিয়র সাংবাদিক অজামিল চন্দ্র নাথের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সিনিয়র সাংবাদিক আব্দুল আহাদ, এম আব্দুল জলিল, মাহফুজ আহমদ চৌধুরী, শহিদুর রহমান সুহেদ, মাহবুবুর রহমান চৌধুরী, জাহিদ উদ্দিন, আব্দুল আজিজ, আজিজ খান, শাহ আলম, বদরুল আলম, ফাহিম আহমদ, ডি এইচ মান্না, সামিল হোসেন প্রমুখ।

তাঁরা বিবৃতিতে তাঁর আত্মার শান্তি কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
২০২৪ গোলাপগঞ্জ নিউজ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত