1. info@golapganjnews24.com : জাহিদ উদ্দিন : জাহিদ উদ্দিন
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে গোলাপগঞ্জে সেনাবাহিনীর সচেতনতামূলক ক্যাম্পেইন ছাত্রদল নেতা আরিফ খানের স্বদেশ প্রত্যাবর্তন, বিমানবন্দরে নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত গোলাপগঞ্জে সেলিম উদ্দিনের সমর্থনে ছাত্রশিবিরের গণসংযোগ অনুষ্ঠিত গোলাপগঞ্জে নানাবাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু স্টারলাইট একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন লন্ডন বাংলা প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটিকে সাংবাদিক ক্যারলের অভিনন্দন গোলাপগঞ্জে জেলা ছাত্রদলকে ধন্যবাদ জানিয়ে পৌর ছাত্রদলের আনন্দ মিছিল গোলাপগঞ্জের লক্ষিপাশায় এক গৃহবধুর মরদেহ উদ্ধার বিয়ানীবাজারে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত

গোলাপগঞ্জে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক:

গোলাপগঞ্জে অস্ত্র সহ সুহেল মিয়া (৩৬) নামের এক যুবককে অস্ত্র সহ গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। রোববার রাত সাড়ে ৩টার দিকে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের হাওরতলা গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ব্যারেল বিহীন ২ট্রিগার বিশিষ্ট একটি বন্দুক ও ১টি শর্টগানের লীডবল কার্তুজ উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত সুহেল মিয়া উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের শেখপুর গ্রামের মৃত আজির উদ্দিনের ছেলে।

জানা যায়, রোববার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে গোলাপগঞ্জ মডেল থানার একদল পুলিশ ভাদেশ্বর ইউনিয়নের হাওরতলা গ্রামে অভিযান পরিচালনা করে। এসময় হাওরতলা জামে মসজিদের পার্শ্বে একটি ঘরের সামন থেকে সুহেল মিয়াকে অস্ত্র ও গুলি সহ গ্রেপ্তার করা হয়।

গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মীর মোহাম্মদ আব্দুন নাসের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা (মামলা নং-১৫, তাং-১৬.০৯.২০২৪ইংরেজি) দায়ের করেছে। গ্রেপ্তারকৃত আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
২০২৪ গোলাপগঞ্জ নিউজ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত