1. info@golapganjnews24.com : জাহিদ উদ্দিন : জাহিদ উদ্দিন
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে গোলাপগঞ্জে সেনাবাহিনীর সচেতনতামূলক ক্যাম্পেইন ছাত্রদল নেতা আরিফ খানের স্বদেশ প্রত্যাবর্তন, বিমানবন্দরে নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত গোলাপগঞ্জে সেলিম উদ্দিনের সমর্থনে ছাত্রশিবিরের গণসংযোগ অনুষ্ঠিত গোলাপগঞ্জে নানাবাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু স্টারলাইট একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন লন্ডন বাংলা প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটিকে সাংবাদিক ক্যারলের অভিনন্দন গোলাপগঞ্জে জেলা ছাত্রদলকে ধন্যবাদ জানিয়ে পৌর ছাত্রদলের আনন্দ মিছিল গোলাপগঞ্জের লক্ষিপাশায় এক গৃহবধুর মরদেহ উদ্ধার বিয়ানীবাজারে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত

গোলাপগঞ্জে চালানোর কথা বলে বন্ধুর মোটরসাইকেল নিয়ে লাপাত্তা যুবক!

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক:

গোলাপগঞ্জে চালানোর কথা বলে বন্ধুর মোটরসাইকেল নিয়ে লাপাত্তা হওয়ার অভিযোগ উঠেছে জাফর আহমদ (২২) নামের এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী আবিদ আহমদ (২০) গোলাপগঞ্জ মডেল থানার একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার রাত ৮টার দিকে গোলাপগঞ্জ সদর ইউনিয়নের ফাজিলপুর গ্রামের কাদির উদ্দিনের ছেলে আবিদ আহমদের জারা মোটরসাইকেল চালিয়ে তার বন্ধু আমুড়া ইউনিয়নের ইসলামটুল গ্রামের জালাল উদ্দিনের ছেলে জাফর আহমদকে নিয়ে গোলাপগঞ্জ সদর ইউনিয়নের জায়গিরদার মসজিদের সম্মুখে আসলে সানি মোটরসাইকেলটি চালানোর কথা বলে। এসময় আবির মোটসাইকেলটি জাফরকে দিলে সে দ্রুত গতিতে বিয়ানীবাজারের দিকে নিয়ে যায়।তাৎক্ষণিক আবির আহমদ সেই জাফরের মুঠোফোনে ফোন দিলে সে বলে মোটরসাইকেল দিবেনা। এ ঘটনায় আবির গোলাপগঞ্জ মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

আরো জানা যায়, অভিযুক্ত জাফর আহমদ গোলাপগঞ্জের আলোচিত আমুড়া গ্রামের তাজেল হত্যা মামলার এজহারভুক্ত ৩নং আসামী। এই মামলায় বর্তমানে সে জামিনে রয়েছে।

ভুক্তভোগী আবির আহমদ জানান, গোলাপগঞ্জের একটি কাপড়ের দোকানে জাফর আর আমি একসাথে চাকুরী করেছিলাম। এই সুবাদে তার সাথে আমার পরিচয়। গতকাল সে আমায় সাথে প্রতারণা করে আমার জারা ( চেসিস নং-১৩৮০৫, ইঞ্জিন নং-২১৭১৫৭) মোটরসাইকেলটি নিয়ে গেছে। আমি তার বাড়ির লোকদের সাথেও কথা বলেছি তারাও বলেছেন তার ব্যাপারে তার কিছু বলতে পারবেন না। আমি এ বিষয়ে গোলাপগঞ্জ মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেছি।

এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার এস আই আসিব অভিযোগের বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি পুলিশ তদন্ত করে দেখছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
২০২৪ গোলাপগঞ্জ নিউজ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত