1. info@golapganjnews24.com : জাহিদ উদ্দিন : জাহিদ উদ্দিন
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে গোলাপগঞ্জে সেনাবাহিনীর সচেতনতামূলক ক্যাম্পেইন ছাত্রদল নেতা আরিফ খানের স্বদেশ প্রত্যাবর্তন, বিমানবন্দরে নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত গোলাপগঞ্জে সেলিম উদ্দিনের সমর্থনে ছাত্রশিবিরের গণসংযোগ অনুষ্ঠিত গোলাপগঞ্জে নানাবাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু স্টারলাইট একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন লন্ডন বাংলা প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটিকে সাংবাদিক ক্যারলের অভিনন্দন গোলাপগঞ্জে জেলা ছাত্রদলকে ধন্যবাদ জানিয়ে পৌর ছাত্রদলের আনন্দ মিছিল গোলাপগঞ্জের লক্ষিপাশায় এক গৃহবধুর মরদেহ উদ্ধার বিয়ানীবাজারে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত

গোলাপগঞ্জে বিজয় মিছিলে এসে গু*লিবিদ্ধ হন মেট্রোপলিটন ইউনিভার্সিটির শিক্ষার্থী সানী

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক:

আওকাত হোসেন সানী।মেট্রোপলিটন ইউনিভার্সিটির অনার্সের মেধাবী শিক্ষার্থী। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছিলেন খুবই সরব। ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনা পলায়ন করে তখন সানী বিজয় মিছিলে এসেছিলেন গোলাপগঞ্জ পৌর শহরে। এই মিছিলে গোলাপগঞ্জ মডেল থানা ছাদের উপর থেকে পুলিশ মিছিলকারীদের ছররা গুলি করে। এসময় রক্তাক্ত হন আওকাত হোসেন সানী। তার পিঠে, পায়ে ১৭টাই ছররা গুলি লাগে।

তাৎক্ষণিক তাকে রক্তাক্ত অবস্থায় সিলেট ইবনে সিনা হাসপাতালে প্রেরণ করা হয়।

আওকাত হোসেন সানী সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক যুগ্ম সম্পাদক এডভোকেট দেলোয়ার হোসেন দিলুর বড় ছেলে।

এডভোকেট দেলোয়ার হোসেন দিলু জানান, আমার ছেলে ছাত্র আন্দোলনে খুবই সক্রিয় ছিল। শেখ হাসিনা যখন পলায়ন করেছিল তখন সে গোলাপগঞ্জ পৌর শহরে বিজয় মিছিলে ছিল। কিন্তু শেখ হাসিনার পালিত কিছু পুলিশ আমার ছেলেকে গুলি করে। অল্পের জন্য সে বেঁচে ফিরে। আমার ছেলে এখনো পুরোপুরি সুস্থ হতে পারেনি। হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে এসেছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
২০২৪ গোলাপগঞ্জ নিউজ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত