1. info@golapganjnews24.com : জাহিদ উদ্দিন : জাহিদ উদ্দিন
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে গোলাপগঞ্জে সেনাবাহিনীর সচেতনতামূলক ক্যাম্পেইন ছাত্রদল নেতা আরিফ খানের স্বদেশ প্রত্যাবর্তন, বিমানবন্দরে নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত গোলাপগঞ্জে সেলিম উদ্দিনের সমর্থনে ছাত্রশিবিরের গণসংযোগ অনুষ্ঠিত গোলাপগঞ্জে নানাবাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু স্টারলাইট একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন লন্ডন বাংলা প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটিকে সাংবাদিক ক্যারলের অভিনন্দন গোলাপগঞ্জে জেলা ছাত্রদলকে ধন্যবাদ জানিয়ে পৌর ছাত্রদলের আনন্দ মিছিল গোলাপগঞ্জের লক্ষিপাশায় এক গৃহবধুর মরদেহ উদ্ধার বিয়ানীবাজারে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত

গোলাপগঞ্জে পুলিশের ওপর জামায়াত-শিবির কর্মীদের হামলা, ভাঙচুর

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩

শাহেদ আহমদ:

গোলাপগঞ্জে পুলিশের ওপর ব্যাপক হামলা চালিয়েছে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। এসময় তারা বিভিন্ন স্থাপনায় ভাঙচুর ও আগুন দিয়েছে। শনিবার (২৮ অক্টোবর) বিকেলে সাড়ে তিনটার দিকে উপজেলার পৌর শহরের চৌমুহনীতে এই সংঘর্ষের সূত্রপাত হয়।

জানা যায়, গোলাপগঞ্জে সরকার পতনের এক দফা এক দাবিতে জামায়াতের সমাবেশের শেষ পর্যায়ে হঠাৎ কয়েকজন কর্মী পুলিশকে লক্ষ্য করে অতর্কিতে ইট-পাটকেল ছুঁড়তে শুরু করে। পরে পুলিশও লাঠিচার্জ করে। এতে সংঘর্ষ শুরু হয়।

এ সময় বিভিন্ন দোকানপাট ভাঙচুর করে দলটির নেতাকর্মীরা। এছাড়া রাস্তার পাশের ভবনের ছাদ থেকে ঢিল ছুঁড়তে থাকে পুলিশ সদস্যদের লক্ষ্য করে। তাদের হামলায় পুলিশের অনেক সদস্য আহত হয়েছেন।

এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ এ কে এম ফজলুল হক শিবলি হামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, জামায়াত শিবিরের নেতাকর্মীরা নাশকতা করতেই পুলিশের উপর হামলা করেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
২০২৪ গোলাপগঞ্জ নিউজ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত