1. info@golapganjnews24.com : জাহিদ উদ্দিন : জাহিদ উদ্দিন
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে গোলাপগঞ্জে সেনাবাহিনীর সচেতনতামূলক ক্যাম্পেইন ছাত্রদল নেতা আরিফ খানের স্বদেশ প্রত্যাবর্তন, বিমানবন্দরে নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত গোলাপগঞ্জে সেলিম উদ্দিনের সমর্থনে ছাত্রশিবিরের গণসংযোগ অনুষ্ঠিত গোলাপগঞ্জে নানাবাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু স্টারলাইট একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন লন্ডন বাংলা প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটিকে সাংবাদিক ক্যারলের অভিনন্দন গোলাপগঞ্জে জেলা ছাত্রদলকে ধন্যবাদ জানিয়ে পৌর ছাত্রদলের আনন্দ মিছিল গোলাপগঞ্জের লক্ষিপাশায় এক গৃহবধুর মরদেহ উদ্ধার বিয়ানীবাজারে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত

গোলাপগঞ্জে এক ছাত্রলীগ নেতার রগ কেটে দিল শিবির

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১০ অক্টোবর, ২০২২

শাহেদ আহমদ:

সিলেটের গোলাপগঞ্জের পৌর শহরে মোস্তাফিজুর রহমান নামে এক ছাত্রলীগ নেতার পায়ের রগ কেটে দিয়েছে শিবির ক্যাডাররা। রোববার সন্ধ্যা ৭টার দিকে পৌর শহরের বনরাজ রেস্টুরেন্টের সামনে এ ঘটনা ঘটেছে।

আহত মোস্তাফিজকে তাৎক্ষণিক সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

হাসপাতালে মোস্তাফিজের সঙ্গে থাকা একজন ছাত্রলীগ নেতা মোস্তাফিজের বরাত দিয়ে জানান, সাবেক শিবির নেতা সানি আহমদের নের্তৃত্বে ৮/১০ জন নেতাকর্মী এসে অতর্কিতভাবে তার ওপর হামলা চালান।

কয়েকজন স্থানীয় ব্যবসায়ী জানান, শিবিরের কয়েকজন সন্ত্রাসী হঠাৎ এসে মোস্তাফিজের উপর হামলা চালায়। এক পর্যায়ে তারা মোস্তাফিজের ডান পায়ের রগ কেটে পালিয়ে যায়।

আরো জানা যায়, রাজনৈতিক কারণে মোস্তাফিজের সাথে শিবির নেতা সানি ও তার নেতাকর্মীদের সাথে পূর্ব শত্রুতা ছিল। এর জের ধরেই এই হামলার ঘটনা ঘটেছে।

এ ব্যাপারে গোলাপগঞ্জ থানার অফিসার ইনচার্জ এ কে এম ফজলুল হক শিবলি জানান, খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থল যায়। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত শিবির কর্মীদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রেখেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
২০২৪ গোলাপগঞ্জ নিউজ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত