1. info@golapganjnews24.com : জাহিদ উদ্দিন : জাহিদ উদ্দিন
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে গোলাপগঞ্জে সেনাবাহিনীর সচেতনতামূলক ক্যাম্পেইন ছাত্রদল নেতা আরিফ খানের স্বদেশ প্রত্যাবর্তন, বিমানবন্দরে নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত গোলাপগঞ্জে সেলিম উদ্দিনের সমর্থনে ছাত্রশিবিরের গণসংযোগ অনুষ্ঠিত গোলাপগঞ্জে নানাবাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু স্টারলাইট একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন লন্ডন বাংলা প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটিকে সাংবাদিক ক্যারলের অভিনন্দন গোলাপগঞ্জে জেলা ছাত্রদলকে ধন্যবাদ জানিয়ে পৌর ছাত্রদলের আনন্দ মিছিল গোলাপগঞ্জের লক্ষিপাশায় এক গৃহবধুর মরদেহ উদ্ধার বিয়ানীবাজারে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত

জামায়াতে ইসলামী যদি ক্ষমতায় যায় তাহলে এ দেশে গরীবের অস্তিত্ব থাকবেনা: সেলিম উদ্দিন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪

স্টাফ রিপোর্ট:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমীর মুহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, বাংলাদেশের অধিকাংশ মানুষ শ্রমজীবী, শ্রমিক, দিনমজুর। বিগত দিন কোন সরকার তাদের কষ্ট বুঝেনি। জাপানে শ্রমিকদের মর্যাদা সব চেয়ে বেশি। তাদের শ্রমিকরা এক থেকে দুই লক্ষ টাকা বেতন পেয়ে তারা উন্নত জীবন যাপন করে। জাপান যদি শ্রমিকদের এত মূল্যায়ন করতে পারে বাংলাদেশ মুসলিম দেশ হয়েও কেন শ্রমিকদের মূল্যায়ন করেনা।

এ দেশে যে দলই ক্ষমতায় গিয়েছে, দেশ শাসন করেছে শ্রমজীবী মানুষদের কথা চিন্তা করেনি। তারা তাদের নিজেদের পকেট গরম করেছে, নিজেদের ভাগ্যের উন্নয়ন ঘটিয়েছে। জামায়াতে ইসলামী ক্ষমতায় না গিয়েও এই দেশে ব্যাংক, বীমা, হাসপাতাল, স্কুল, কলেজ, মাদ্রাসা সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান তৈরী করেছে।

এসব প্রতিষ্ঠানগুলোতে লক্ষ লক্ষ বেকারদের কর্মসংস্থান হয়েছে। মানুষের বিপদে ও দেশের ক্রান্তিলগ্নে সবার আগে জামায়াতে ইসলামী এগিয়ে আসে। এদেশে ক্ষমতায় না গিয়েও যদি জামায়াতে ইসলামী এত কিছু করতে পারে তাহলে ক্ষমতায় গেলে জামায়াত এদেশের মানুষের জন্য কি করবে? এর উত্তর আপনাদের বিবেকের কাছে ছেড়ে দিলাম।

জামায়াতে ইসলামী যদি ক্ষমতায় যায় তাহলে এ দেশে গরীবের অস্তিত্ব থাকবেনা।

রোববার (২২সেপ্টেম্বর) সকাল ১০টায় গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নে উপজেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত ছাত্র আন্দোলন শহীদদের স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল এবং আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।

তিনি আরো বলেন, এদেশে গত ৫৩বছর ধরেই
ক্ষমতার পালাবদল দেখেছে এ দেশের জনগণ। কিন্তু তাদের ভাগ্য বদলায়নি। বাংলাদেশ জামায়াতে ইসলামী এ দেশে সৎ লোকের শাসন চায়। ইতিমধ্যেই এ দেশের মানুষ জামায়াতে ইসলামকে গ্রহণ করে নিয়েছে। তারা আগামীতে জামায়াতের সাথে রয়েছে।

গোলাপগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা জমির উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারি আব্দুল আজিজ জামালের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট জেলা দক্ষিণ জামায়াতের আমীর মাওলানা আব্দুর হান্নান, এসিসট্যান্ট সেক্রেটারি সাবেক উপজেলা চেয়ারম্যান সাইফুল আল হোসাইন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, এসিস্ট্যান্ট সেক্রেটারি হাফেজ নাজমুল ইসলাম, গোলাপগঞ্জ উপজেলা জামায়াতের নায়েবে আমীর রেহান উদ্দিন রায়হান, ঢাকাদক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আব্দুর রহীম, উপজেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য রাসেল আহমদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি সম্প্রতি বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত গোলাপগঞ্জের ৭ শহীদ পরিবারকে এক লক্ষ টাকা করে অনুদান ও স্মারক তুলে দেন। এছাড়া তিনটি আহত পরিবারের মধ্যেও অনুদান বিতরণ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
২০২৪ গোলাপগঞ্জ নিউজ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত