1. info@golapganjnews24.com : জাহিদ উদ্দিন : জাহিদ উদ্দিন
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে গোলাপগঞ্জে সেনাবাহিনীর সচেতনতামূলক ক্যাম্পেইন ছাত্রদল নেতা আরিফ খানের স্বদেশ প্রত্যাবর্তন, বিমানবন্দরে নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত গোলাপগঞ্জে সেলিম উদ্দিনের সমর্থনে ছাত্রশিবিরের গণসংযোগ অনুষ্ঠিত গোলাপগঞ্জে নানাবাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু স্টারলাইট একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন লন্ডন বাংলা প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটিকে সাংবাদিক ক্যারলের অভিনন্দন গোলাপগঞ্জে জেলা ছাত্রদলকে ধন্যবাদ জানিয়ে পৌর ছাত্রদলের আনন্দ মিছিল গোলাপগঞ্জের লক্ষিপাশায় এক গৃহবধুর মরদেহ উদ্ধার বিয়ানীবাজারে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত

গোলাপগ‌ঞ্জের ধারাবহরে ছিনতাই, সিএন‌জিসহ ৪ জন আটক

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক:

সি‌লে‌টের গোলাপগঞ্জ উপ‌জেলার ধারাবহ‌রে ছিনতাই ক‌রে পা‌লি‌য়ে যাওয়ার সময় তা‌দের ব‌্যবহৃত সিএন‌জি অ‌টো‌রিকশাসহ ৪ ছিনতাকারীকে আটক ক‌রে‌ছে জনতা। এসময় তা‌দের কাছ থেকে ছিনতাই হওয়া এক‌টিসহ ৬ টি মোবাইল উদ্ধার করা হয়ে‌ছে।

মঙ্গলবার (২৪ সে‌প্টেম্বর) রাত পৌ‌নে ৭ টার দি‌কে ধারাবহর গ্রা‌মের মেইন সড়‌কে ঘ‌টে।

আটককৃতরা হ‌চ্ছে, গোলাপগঞ্জ উপ‌জেলার ভা‌দেশ্বর ইউ‌নিয়নের পূর্বভাগ রাজাপুর গ্রা‌মের আব্দুল হান্না‌নের পুত্র সিএন‌জি অ‌টো‌রিকশা চালক লা‌য়েক আহমদ, একই গ্রা‌মের মারুফ মিয়ার পুত্র রাজ‌মি‌ন্ত্রির জোগা‌লি, আশুক আলীর পুত্র সা‌নি, রাজু আহম‌দের পুত্র রিপন।
আটককৃত‌দের পু‌লি‌শের হা‌তে সোপর্দ করা হ‌য়ে‌ছে।

স্থানীয় সূ‌ত্রে জানা গে‌ছে, ধারাবহর গ্রা‌মের প্রতাপ চন্দ্র নাথ না‌মে আনসার পি‌ডি‌বি‌তে কর্মরত এক যুবক ফোনে কথা বল‌তে বল‌তে হে‌টে বা‌ড়ি ফির‌ছি‌লেন। এসময় অপর‌দিক পেছন দিক দি‌য়ে আসা সিএনজি যাত্রী ঝাপ‌টে তার মোবাইল নি‌য়ে ধারাবহর একমাইল বাজার দি‌য়ে চম্পট দেয়। তাৎক্ষ‌নিক তি‌নি আশপা‌শের ক‌য়েকজন‌কে জানা‌লে তারা সা‌থে সা‌থে সিএন‌জির পেছন নেন এবং একমাইল বাজা‌রে থাকা ব‌্যবসায়ী‌দের জানান। খবর পে‌য়ে ব‌্যবসায়ী ও স্থানীয় জনতা রাস্তায় গাছ ফে‌লে রা‌খেন। এসময় দ্রুতগ‌তি‌তে আসা এক‌টি সিএন‌জি গাছ টপ‌কি‌য়ে যাওয়ার সময় রাস্তার পা‌শে পড়ে যায়, সা‌থে সা‌থে স্থানীয়রা সিএন‌জি‌তে থাকা ৪ যুবক‌কে আটক ক‌রেন।

খবর পে‌য়ে গোলাপগঞ্জ ম‌ডেল থানা পু‌লিশ ও ভা‌দেশ্বর মোকামবাজার সিএন‌জি অ‌টো‌রিকশা স‌মি‌তির নেতৃবৃন্দ ঘটনাস্থ‌লে আ‌সেন। প‌রে ছিনতাই কা‌জে ব‌্যবহৃত নম্বার‌বিহীন সিএন‌জি অ‌টো‌রিকশা, তা‌দের কাছ থেকে উদ্ধার করা ৫ টি মোবাইলসহ ৪ যুবক‌কে পু‌লি‌শের হা‌তে তু‌লে দেয়া হয়।

এব‌্যাপা‌রে গোলাপগঞ্জ ম‌ডেল থানার অ‌ফিসার ইনচার্জ আব্দুন না‌সের জানান, খবর পে‌য়ে তাৎক্ষ‌নিক ঘটনাস্থ‌লে পু‌লিশ পাঠা‌নো হ‌য়ে‌ছে। তা‌দের বিরু‌দ্ধে আইনানুগ ব‌্যবস্থা নেয়া হ‌বে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
২০২৪ গোলাপগঞ্জ নিউজ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত