1. info@golapganjnews24.com : জাহিদ উদ্দিন : জাহিদ উদ্দিন
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে গোলাপগঞ্জে সেনাবাহিনীর সচেতনতামূলক ক্যাম্পেইন ছাত্রদল নেতা আরিফ খানের স্বদেশ প্রত্যাবর্তন, বিমানবন্দরে নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত গোলাপগঞ্জে সেলিম উদ্দিনের সমর্থনে ছাত্রশিবিরের গণসংযোগ অনুষ্ঠিত গোলাপগঞ্জে নানাবাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু স্টারলাইট একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন লন্ডন বাংলা প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটিকে সাংবাদিক ক্যারলের অভিনন্দন গোলাপগঞ্জে জেলা ছাত্রদলকে ধন্যবাদ জানিয়ে পৌর ছাত্রদলের আনন্দ মিছিল গোলাপগঞ্জের লক্ষিপাশায় এক গৃহবধুর মরদেহ উদ্ধার বিয়ানীবাজারে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত

বিয়ানীবাজারে পৃথক অভিযানে ৪ ডা*কাত গ্রেফতার

বিয়ানীবাজার প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪

বিয়ানীবাজার থানা পুলিশের পৃথক অভিযানে ৪ ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। সোমবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

পুলিশ জানায়, রবিবার রাতে গোলাপগঞ্জ থানা এলাকা থেকে জাহেদ আহমদ ওরফে জিহাদ (৩৫) এবং হারুনুর রশীদ (৪০) নামের দুইজনকে গ্রেফতার করা হয়।

জিহাদ জকিগঞ্জ উপজেলার গেচুয়া গ্রামের মৃত আজমল আলীর ছেলে। আর হারুনুর রশীদ গোয়াইনঘাট উপজেলার নগর ডেংরী গ্রামের মুহিবুর রহমানের ছেলে। তাদের বিরুদ্ধে বিয়ানীবাজার থানায় ডাকাতির মামলা (নং-১৬, তারিখ-২৯/০৯/২০২৪ইং) রয়েছে।

একইদিন ডাকাতির প্রস্তুতিকালে জাহেদ আহমদ (২৩) নামের আরেকজনকে গ্রেফতার করে পুলিশ। সে চারখাই ইউনিয়নের বিলুয়া গ্রামের আব্দুল কাইয়ুমের ছেলে। এদিকে বিয়ানীবাজারের দক্ষিণ পাড়িয়াবহর গ্রামের মৃত ফজর উদ্দিনের ছেলে মনসুর আলমকে একটি ডাকাতির মামলায় গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে কানাইঘাট থানায় একটি ডাকাতির মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী জানান, সিলেটের পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার জকিগঞ্জ সার্কেলের তদারকিতে পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেফতার করা হয়েছে। তিনি বলেন, বিয়ানীবাজার থানা পুলিশ এখন বেশ সক্রিয়। অপরাধ করে পার পাওয়ার সুযোগ নেই।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
২০২৪ গোলাপগঞ্জ নিউজ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত