1. info@golapganjnews24.com : জাহিদ উদ্দিন : জাহিদ উদ্দিন
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে গোলাপগঞ্জে সেনাবাহিনীর সচেতনতামূলক ক্যাম্পেইন ছাত্রদল নেতা আরিফ খানের স্বদেশ প্রত্যাবর্তন, বিমানবন্দরে নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত গোলাপগঞ্জে সেলিম উদ্দিনের সমর্থনে ছাত্রশিবিরের গণসংযোগ অনুষ্ঠিত গোলাপগঞ্জে নানাবাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু স্টারলাইট একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন লন্ডন বাংলা প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটিকে সাংবাদিক ক্যারলের অভিনন্দন গোলাপগঞ্জে জেলা ছাত্রদলকে ধন্যবাদ জানিয়ে পৌর ছাত্রদলের আনন্দ মিছিল গোলাপগঞ্জের লক্ষিপাশায় এক গৃহবধুর মরদেহ উদ্ধার বিয়ানীবাজারে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত

বিয়ানীবাজারে ৫ আগস্টের ঘটনায় আরেক মামলা, আসামী প্রায় দেড়শ’

বিয়ানীবাজার প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ২ অক্টোবর, ২০২৪

শেখ হাসিনা সরকারের পতনের পর বিয়ানীবাজারে ৫ আগস্ট উশৃংখল জনতার হামলা ও আহতের ঘটনায় পৃথক আরেকটি মামলা দায়ের করা হয়েছে। ১লা অক্টোবর রাতে উপজেলার দুবাগ ইউনিয়নের বড়গ্রামের নাজমুল ইসলাম চৌধুরী ওরফে তাজিম বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলায় আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র দ্বারা আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করার অভিযোগ আনা হয়েছে। এ নিয়ে সেদিনকার ঘটনায় ৪টি মামলা দায়ের করা হল। সবক’টি মামলাই বিয়ানীবাজার থানায় দায়ের করা হয়। এরমধ্যে তিনটি হচ্ছে হত্যা মামলা।

৫ আগস্ট সরকার পতনের দিন বিকেলে গুলিতে মারাত্মক আহত হন বাদী নাজমুল ইসলাম চৌধুরী ওরফে তাজিম। তার অবস্থা গুরতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়। এখনো তিনি পুরোপুরি সূস্থ হতে পারেননি বলে জানিয়েছেন।

মামলায় দুবাগ ইউনিয়নের বড়গ্রামের আশ্রব আলীর ছেলে সাহাব উদ্দিন (৪৬), মৃত মইয়ব আলীর ছেলে আলী হোসেন, সিলেট নগরীর বরইকান্দি ভার্থখলার অলিউর রহমান মালিক, কোনাগ্রাম (সুতারকান্দি) গ্রামের ওয়াহাব আলীর ছেলে নিয়াজ উদ্দিন, পৌরশহরের নয়াগ্রামের আব্দুর রহমানের ছেলে সেলিম উদ্দিনসহ ২৩জনকে এজাহারনামীয় এবং আরোও ১০০-১২০জনকে অজ্ঞাতনামা আসামী করা হয়।

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: এনামুল হক চৌধুরী বলেন, ৫ আগস্টের ঘটনায় আহত একজন মামলা দায়ের করেছেন। আসামীদের গ্রেফতারে অভিযান চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
২০২৪ গোলাপগঞ্জ নিউজ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত