1. info@golapganjnews24.com : জাহিদ উদ্দিন : জাহিদ উদ্দিন
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে গোলাপগঞ্জে সেনাবাহিনীর সচেতনতামূলক ক্যাম্পেইন ছাত্রদল নেতা আরিফ খানের স্বদেশ প্রত্যাবর্তন, বিমানবন্দরে নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত গোলাপগঞ্জে সেলিম উদ্দিনের সমর্থনে ছাত্রশিবিরের গণসংযোগ অনুষ্ঠিত গোলাপগঞ্জে নানাবাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু স্টারলাইট একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন লন্ডন বাংলা প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটিকে সাংবাদিক ক্যারলের অভিনন্দন গোলাপগঞ্জে জেলা ছাত্রদলকে ধন্যবাদ জানিয়ে পৌর ছাত্রদলের আনন্দ মিছিল গোলাপগঞ্জের লক্ষিপাশায় এক গৃহবধুর মরদেহ উদ্ধার বিয়ানীবাজারে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত

সিলেটে বিজিবির অভিযানে পৌনে এক কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

নিউজ ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪

সিলেটের সীমান্তবর্তী গোয়াইনঘাট উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অভিযানে প্রায় পৌণে এক কোটি টাকা মূল্যের ভারতীয় কসমেটিকস জব্দ করা হয়েছে। অবৈধপথে আনা এসব পণ্যের মধ্যে রয়েে বেবি শ্যাম্পু, মেলনর ক্রিম ও ক্লপ জি ক্রিম।

বুধবার (২ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়নের ৪৮ বিজিবির একটি দল সীমান্ত এলাকায় বাবুরবাঁক নামক স্থানে অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে।

এসময় ইঞ্জিনচালিত একটি নৌকাও জব্দ করা হয়। আটককৃত পণ্যের মধ্যে ৬ হাজার ৪৮০ পিস বেবি শ্যাম্পু, ৬ হাজার ৪৩৫ পিস মেলনর ক্রিম, ১১ হাজার ৪৬৬ পিস ক্লপ জি ক্রিম রয়েছে। এসবের বাজারমূল্য আনুমানিক ৭১ লাখ ৮১ হাজার ৪০০ টাকা বলে বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে।

এসব তথ্য নিশ্চিত করেছেন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মো. হাফিজুর রহমান পিএসসি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
২০২৪ গোলাপগঞ্জ নিউজ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত